মঙ্গলবার, 1 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১ এপ্রিল ২০২৫ - ৩:৩৭ অপরাহ্ন
জুলাই শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করলেন শেকৃবির শিবির সভাপতি

নিজ এলাকা ফেনীর সোনাগাজীতে জুলাই আন্দোলনে নিহত হওয়া ৩ শহীদ পরিবারের সাথে ঈদ উদযাপন করেন শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবির’র সভাপতি আবুল হাসান।

ঈদের নামাজের পর আবুল হাসান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের স্থানীয় প্রতিনিধিদের সাথে নিয়ে শহিদ মাহবুবুল হাসান মাসুম, শহীদ আব্দুল গনি বোরহান এবং শহীদ জাকির হোসেন সাকিবের কবর জেয়ারত করেন। কবর জেয়ারত শেষে শহীদ পরিবারের সদস্যদের সাথে দেখা করে তাদের সার্বিক খোঁজ খবর নেন।

এসময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ফেনী জেলা সমন্বয়ক ওমর ফারুক, তাজিম খন্দকার, সোনাগাজী উপজেলা প্রতিনিধি নুর উদ্দিন রনি ও আকবর সহ স্থানীয় নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন।

শহীদ আব্দুল গনি বোরহান এর বড় ভাই আমনত উল্লাহ বলেন, “আজকে আমার ভাই বেচে থাকলে আমরা একসাথে ঈদ করতাম। কিন্তু হায়েনারা আমার ভাইটারে কেড়ে নিলো।” এছাড়াও তাদের সাথে ঈদ উদযাপন করতে আসায় সবার প্রতি কৃতজ্ঞ প্রকাশ করেন।

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, “জুলাই আন্দোলনের শহীদরা আমাদের রাষ্ট্রের অমূল্য সম্পদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে আমরা ফ্যাসিবাদমুক্ত এক নতুন বাংলাদেশ পেয়েছি। তাঁদের পরিবারের পাশে থাকা এবং তাঁদের যে কোনো সমস্যা সমাধানে এগিয়ে আসা আমাদের নৈতিক দায়িত্ব।”
এসময় তিনি শহীদ বোরহানের বড় ভাই ও শহীদ শাকিবের মায়ের সাথে কথা বলেন এবং তাঁদের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি আশ্বস্ত করেন যে, যেকোনো পরিস্থিতিতে তাঁদের সার্বিক সহায়তা দিতে শিবির সবসময় প্রস্তুত থাকবে।

Oplus_131072
Oplus_131072

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুয়েটে শিক্ষার্থীদের বহিষ্কারের প্রতিবাদে হাবিপ্রবিতে সমাবেশ

নেত্রকোণায় কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল, মিছিলকে কেন্দ্র করে আরেক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা

বাকৃবিতে ৫৫তম স্বাধীনতা দিবস পালিত

সোকসাসের বর্ষপূর্তি উপলক্ষে বিশিষ্ট সাংবাদিকদের মিলনমেলা

জলজ আগাছার গুরুত্ব ও গবেষণার প্রয়োজনীয়তা তুলে ধরলেন বিনার মহাপরিচালক

নারায়ণগঞ্জে এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ

খুবির ভর্তি পরীক্ষায় জুলাই আন্দোলন ও মুগ্ধকে নিয়ে প্রশ্ন

জমকালো আয়োজনে হাবিপ্রবিতে দীপাবলি পালন

রাজশাহী বিশ্ববিদ্যালয় পিডিএফের সভাপতি ফয়সাল, সম্পাদক লতা

যবিপ্রবিতে “রামাদান চেঞ্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত