বৃহস্পতিবার, 13 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

মাদ্রাসার শিক্ষার্থী ও এতিমদের নিয়ে গ্রীন ভয়েস ইফতার আয়োজন

প্রতিবেদক
মিরাজ হোসেন, জাবিপ্রবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ১৩ মার্চ ২০২৫ - ১১:১১ অপরাহ্ন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিবেশবাদী সংগঠন গ্রীন ভয়েস ব্যতিক্রমধর্মী উদ্যোগ হিসেবে মাদ্রাসার ছাত্র ও এতিমদের জন্য ইফতার আয়োজন করেছে।

বৃহস্পতিবার (১৩ মার্চ), ১২ রমজান, জামালপুরের মেলান্দহে অবস্থিত একটি মাদ্রাসায় সংগঠনটির সদস্যরা এ ইফতার মাহফিলের আয়োজন করেন। ইফতার আয়োজনে ছিল হরেক রকমের ফল, ছোলা, মুড়ি, শরবতসহ নানা সুস্বাদু খাবার। এতে অংশ নেন সংগঠনের সভাপতি তৌসিফ আহমেদ, সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর এবং গ্রীন ভয়েসের অন্যান্য সদস্যরা। সংগঠনের সভাপতি তৌসিফ আহমেদ বলেন, “আমরা চেয়েছি সাধারণ ধারার বাইরে গিয়ে ভিন্ন কিছু করতে, যাতে ইফতারের আনন্দ ভাগাভাগি করা যায়।” সাধারণ সম্পাদক হুমায়ুন কবীর বলেন, “বিশ্ববিদ্যালয়ে ইফতার মাহফিল প্রায়ই হয়, তবে আমরা চেয়েছি একটু ভিন্ন কিছু করতে। মাদ্রাসার শিশুদের সঙ্গে ইফতারের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে।” গ্রীন ভয়েসের এই উদ্যোগ প্রশংসিত হয়েছে স্থানীয়দের কাছেও।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নানা আয়োজনে যবিপ্রবিতে পহেলা বৈশাখ উদযাপন

ভিসির নির্দেশে করা মামলার সাক্ষী হয়ে বাগিয়ে নিলেন প্রক্টরের পদ

হোসেনপুরে নিহত শিক্ষার্থীর পরিবারের পাশে ইউএনও

কেবি কলেজ প্রাঙ্গণে রোভার স্কাউটদের দীক্ষা গ্রহণ অনুষ্ঠান

নারায়ণগঞ্জে তালাবদ্ধ ঘর থেকে অজ্ঞাতপরিচয় ব্যক্তির পচা মরদেহ উদ্ধার

বিএনপির বুদ্ধিজীবীরা পজিশন বদলাবেন — পিনাকি

পবিপ্রবিতে ক্যারিয়ার বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পবিপ্রবি এএনএসভিএম অনুষদের শিক্ষার্থীদের উপবৃত্তি পেতে ভোগান্তি

‘তৃণমূল পর্যায় থেকে ফুটবল খেলোয়াড়দের উন্নয়ন করতে চাই আমরা’-যশোরে বাফুফে সভাপতি

আন্দোলনে গুলির ঘটনায় জড়িত পাবিপ্রবি কর্মকর্তার শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ