শনিবার, 5 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পোরশায় আমের মুকুলে নেই আম, আম চাষীদের মাথায় হাত

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ৫ এপ্রিল ২০২৫ - ৪:৩২ অপরাহ্ন

পোরশা উপজেলা প্রতিনিধি:
নওগাঁর পোরশায় আমবাগানে আমের মুকুলে নেই আম। আম চাষিরা দুশ্চিন্তায় মাথায় হাত দিয়ে বসেছেন। পোরশা উপজেলার বিভিন্ন গ্রামের আম বাগানে গিয়ে দেখা যায় গাছের তেমন কোন আম দেখা যায় না আম চাষিরা আম বাগান নিয়ে বিপাকে পড়েছেন।
৫ এপ্রিল (শনিবার) সকাল ১০ ঘটিকার সময় পোরশা উপজেলার দয়ার গ্রামে মোঃ নজরুলের আম বাগানে গিয়ে দেখা যায়, গাছে দুই একটা আম ছাড়া তেমন কোন আম নেই আম চাষী নজরুল এর কাছে জানতে চাইলে তিনি বলেন আমি অন্যের জমি বর্গা নিয়ে ১০০ বিঘা আম বাগান করেছি কিন্তু অতি অনাবৃষ্টির কারণে পর্যাপ্ত মুকুল আসার পরও গাছের তেমন কোন আম দেখা যায় না এ অবস্থায় জমির মালিক কে  জমির টাকা দিতে পারব বলে মনে হচ্ছে না। এরপরও যেটুকু রয়েছে সঠিক পরিচর্যা করার কারণে এবং আল্লাহতালার গজব ছাড়া যদি রক্ষা করা যায় কোনমতে হয়তো খরচের টাকাটা আসার সম্ভাবনা রয়েছে বলে তিনি মনে করেন। সারাইগাছি গ্রামের অন্য আরেক আমচাষী মোঃ ফয়জুল্লাহ শেখ এর বাগানে গিয়ে দেখা যায় তার বাগানেও একই অবস্থা। তার কাছে জানতে চাইলে তিনি বলেন গাছে তেমন কোন আম দেখা যাচ্ছে না এ অবস্থায় খরচ উঠানো সম্ভব বলে মনে হয় না। আল্লাহ তাআলা আবহাওয়া প্রতিকূল রাখলে আমের খরচ উঠতে পারে। তা না হলে এবার আমবাগান থেকে অনেক লোকশান হবে বলে তিনি মনে করেন।
এ বিষয়ে পোরশা থানা কৃষি অফিসার মামুনুর রশিদের কাছে জানতে চাইলে তিনি বলেন অতিরিক্ত অনাবৃষ্টির কারণে মুকুল ধরে যাচ্ছে এবং অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করার কারণে আম জরে যাচ্ছে। আম চাষিরা আমাদের সঙ্গে সঠিক সময়ে সঠিক পরামর্শ গ্রহণ করলে ক্ষতির আশঙ্কা অনেকটাই কম হতো বলে তিনি মনে করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পোরশায় আন্তর্জাতীক নারী দিবস পালিত

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

পাবিপ্রবিতে ‘আগামীর সূর্য’ সংগঠনের উদ্দ্যেগে  লিফলেট বিতরণ 

৭ দফা দাবিতে তিতুমীর ঐক্যের আমরণ অনশন

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

পাঁচবিবিতে ট্রেনে কাটা পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজারহাট হাসপাতালে ফার্মাসিস্টের ওপর দুর্বৃত্তের হামলা, হাসপাতালে ভর্তি

গ্লোবাল চেঞ্জ অ্যাওয়ার্ড ২০২৫-এ সেরা ২০-এ বুটেক্স শিক্ষক আব্বাস উদদীন

ফার্মগেটে এক্সপ্রেসওয়ে র‍্যাম্পের নিচে বিআরটিসি বাসের ধাক্কা, আহত ১

বুটেক্সে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ