শনিবার, 12 জুলাই 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ব্যবসায়ী সোহাগ হত্যার প্রতিবাদে মাভাবিপ্রবি ছাত্রদলের প্রতিবাদ মিছিল

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
শনিবার, ১২ জুলাই ২০২৫ - ৬:৩০ অপরাহ্ন

মাভাবিপ্রবি প্রতিনিধি: রাজধানীর মিটফোর্ডে ব্যবসায়ী সোহাগকে পাথর চাপা দিয়ে নৃশংস হত্যা, খুলনায় যুবদল কর্মী মাহবুবুর রহমানের নির্মম হত্যাকাণ্ডসহ দেশব্যাপী চলমান সন্ত্রাসী কর্মকাণ্ডের তীব্র প্রতিবাদে এবং ন্যায়বিচারের দাবিতে মাভাবিপ্রবি ছাত্রদল কর্তৃক প্রতিবাদ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ ১২ জুলাই (শনিবার) বিকাল ৪:০০ ঘটিকায় হল চত্ত্বরে এ প্রতিবাদ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় পদার্থবিজ্ঞান বিভাগের ছাত্রদল নেতা মোহাম্মদ আদনান বলেন, “এই হত্যাকাণ্ডগুলো আমাদের সমাজের নৈতিকতা ও মানবাধিকারের প্রতি গভীর আঘাত। আমরা, মাভাবিপ্রবি ছাত্রদল এই বর্বরোচিত কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানাচ্ছি।” প্রতিবাদ সমাবেশের এক পর্যায়ে ছাত্রদলের পক্ষ থেকে ফাহিম মুবিন আকিব নিম্নলিখিত দাবিগুলো পেশ করেন: সুষ্ঠু তদন্ত ও শাস্তি: সোহাগ ও মাহবুব হত্যাকাণ্ডের দ্রুত এবং নিরপেক্ষ তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা। আইনশৃঙ্খলার উন্নতি: দেশে সন্ত্রাস, চাঁদাবাজি ও নৈরাজ্য রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। নিরাপদ সমাজ গঠন: সন্ত্রাস ও অপরাধের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি প্রয়োগ। সমাবেশে গণিত বিভাগের শিক্ষার্থী সাইদুল ইসলাম সোহাগ সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, “আসুন আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াই এবং একটি নিরাপদ ও ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তুলি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

সড়ক দুর্ঘটনায় আহত যবিপ্রবির তিন শিক্ষার্থী

বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও মল্টেন কর্পোরেশনের মধ্যে তিন বছরের চুক্তি স্বাক্ষর

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান 

হবিগঞ্জের সাবেক এমপি মজিদ খানের একদিনের রিমান্ড মঞ্জুর

যবিপ্রবিতে এয়ারটেলের কনসার্টে অবাধে মাদক সেবন, বহিরাগতদের দৌরাত্ম্য

ইবি আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন

মাভাবিপ্রবি শিক্ষার্থীদের ভাবনায় ঈদুল আজহা ‎

রাবি ছাত্রদলের বাইক সেবায় স্বপ্ন বাঁচলো ভর্তিচ্ছু শিক্ষার্থীর