রবিবার, 10 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইবির বরিশাল বিভাগীয় ছাত্র কল্যাণের নেতৃত্বে মাহমুদ-সাইফুল্লাহ

প্রতিবেদক
আরিফ বিল্লাহ, ইবি প্রতিনিধি
রবিবার, ১০ নভেম্বর ২০২৪ - ৪:১১ অপরাহ্ন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতির নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সমজকল্যাণ বিভাগের আবদুল্লাহ মাহমুদকে সভাপতি ও আল কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মোঃ সাইফুল্লাহ আল হাদীকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে। তারা উভয়েই বিশ্ববিদ্যালয়ের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী।

রবিবার (১০ নভেম্বর) সংগঠনটির পরবর্তী সেশনের জন্য ১১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির অনুমোদন দেয় সংগঠনটির উপদেষ্টারা। 

কমিটির অন্যান্য সদস্যরা হলেন-সিনিয়র সহ-সভাপতি মোঃ ইমরান, সহ-সভাপতি মো. ওমর ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও নিসমা ইসলাম মুনা, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, দপ্তর  সম্পাদক আব্দুল্লাহ আল রাহাত, অর্থ সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক সাদিয়া সায়মা ও কার্যনির্বাহী সদস্য রেজাউল ইসলাম রাকিব।

নব মনোনীত সভাপতি আব্দুল্লাহ মাহমুদ বলেন, বরিশাল বিভাগ ছাত্র কল্যাণ সমিতি বিগত দিনে নানাবিধ কারণে স্থবির হয়ে গিয়েছিলো। আমি ও আমার নবগঠিত কমিটির গুরুত্বপূর্ণ কাজ হল সংগঠনকে গতিশীল করা,  সার্বিক প্রয়োজনের আলোকে সংস্কার করা এবং দ্রুত সময়ের মধ্যে আনুষ্ঠানিকভাবে প্রবীণদের বিদায় ও নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া। আমি বরিশালের সকল শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধির লক্ষ্য নিরলস কাজ করে যাবো এবং বরিশাল বিভাগের গৌরবময় ঐতিহ্য ইসলামী বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বরে তুলে ধরার চেষ্টা করবো।

সাধারণ সম্পাদক সাইফুল্লাহ আল হাদী বলেন, বরিশাল বিভাগ ছাত্র কল্যাণের মূল লক্ষ্য হলো ইসলামী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত বরিশালের সকল শিক্ষার্থীদের মধ্যে ঐক্য, বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক গড়ে তোলা। শুরু থেকেই সংগঠনের সাথে সক্রিয়ভাবে কাজ করছি। আমার মূল লক্ষ্য হবে— সমিতিকে সুসংগঠিত করে শিক্ষার্থীদের জন্য কল্যাণমূলক কাজ ও তাদের ক্যারিয়ার গঠনে সর্বোচ্চ সহযোগিতা করা। এছাড়াও শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে আমরা তাদের পাশে থাকবো।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা ও জনসমাবেশে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের ডাক

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ে ভর্তি শুরু ২২ জুন, নিকটস্থ বিশ্ববিদ্যালয়ে করা যাবে নিশ্চয়ন

ইবির চারুকলা বিভাগের নতুন সভাপতি ড. কামরুল হাসান

ইবিতে স্বাধীনতা বিরোধীর নামে আবাসিক হলের নামকরণের নিন্দা ও প্রতিবাদ ছাত্র ইউনিয়নের

ফিলিস্তিনিদের মুক্তি সংগ্রামের প্রতি সংহতি জানিয়ে হাবিপ্রবিতে বিক্ষোভ

রাবিতে বার্ষিক অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সভা অনুষ্ঠিত

ফুলবাড়িয়ার উপজেলা বিএনপির আহ্বায়কের বিরুদ্ধে টাকা অত্মসাতের অভিযোগ

গণতান্ত্রিক উপায়ে জবির ঝিনাইদহ ছাত্র কল্যাণের নেতৃত্বে তুষার – মাহফুজ

হাবিপ্রবিতে নৈরাজ্য সৃষ্টি করতে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর উস্কানি, স্ক্রিনশর্ট ফাঁস

নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের অভিযানে ৫০ হাজার টাকা জরিমানা