বুধবার, 22 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

যবিপ্রবিতে ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার শীর্ষক ট্রেনিং

প্রতিবেদক
ইমরান, যবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ২২ জানুয়ারি ২০২৫ - ৬:১৮ অপরাহ্ন

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) প্রকৌশল দপ্তরের আয়োজনে ফায়ার এক্সটিংগুইসারের ব্যবহার শীর্ষক উন্মুক্ত ট্রেনিং অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো: আব্দুল মজিদ। 

বুধবার(২২ জানুয়ারি) সকাল ১১:৩০ টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এ ট্রেনিং শুরু হয়। এতে হাতে কলমে কোনো স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলে তা নিয়ন্ত্রণে আনার ও এক্সটিংগুইসার ব্যবহারের নিয়মাবলি শেখানো হয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী অধ্যাপক ড. এইচ. এম. জাকির হোসেন বলেন, আমরা মূলত সকলকে হাতে-কলমে শেখানোর জন্যই এ ট্রেনিংয়ের আয়োজন করেছি। এর মাধ্যমে অগ্নিনির্বাপক যন্ত্রের সঠিক ব্যবহার জানতে পারবে সবাই। এই ট্রেনিং আমরা অব্যাহত রাখবো যাতে সবাই হাতে-কলমে এই যন্ত্রের ব্যবহার শিখতে পারে।

ট্রেনিংয়ে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. হোসাইন আল মামুন। এছাড়া বিভিন্ন অনুষদের ডিন, হল প্রভোস্ট, প্রক্টর, বিভাগীয় চেয়ারম্যান, বিভিন্ন দপ্তর প্রধান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

কুড়িগ্রামে ঈদুল ফিতর উপলক্ষে ভিজিএফ চাল বিতরণ: অনিয়মের অভিযোগে বিতর্কের ঝড়

বাকৃবির চট্টলা সমিতির নতুন কার্যনির্বাহী কমিটি গঠন

নাগেশ্বরীতে যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

ভারতীয় গোয়েন্দা সংস্থার ৬ সদস্যকে গ্রেপ্তার করল পাকিস্তান

ময়মনসিংহে ব্যাগ ভর্তি করে মোবাইল লুটের পর দোকানে নতুন তালা দিলেন দুর্বৃত্তরা

শান্তিগঞ্জে হাওরে যুবকের নৃশংস লাশ উদ্ধার

হবিগঞ্জ মেডিকেল কলেজ বন্ধের ষড়যন্ত্র প্রতিবাদে ছাত্রদলের স্মারকলিপি

রাবি সায়েন্স ক্লাবের সভাপতি সৈকত, সম্পাদক স্বপন

বারো শতাধিক শিক্ষার্থীর মাঝে ইবি ছাত্রশিবিরের ইফতার বিতরণ

ময়মনসিংহে বাকৃবির টেকনিক্যাল সহায়তায় নিরাপদ ব্রয়লার উৎপাদনের যাত্রা শুরু