মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম চালু,ড. ইউনূসের কৃতজ্ঞতা প্রকাশ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ৫:১৩ অপরাহ্ন

ঢাকায় অস্ট্রেলিয়ার ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় দেশটির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পাশাপাশি তিনি বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের জন্য আরও মানবিক সহায়তার আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (১৭ জুন) যমুনায় ড. ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত অস্ট্রেলিয়ার নবনিযুক্ত হাইকমিশনার সুসান রাইল। সাক্ষাতে দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্য সম্প্রসারণ, অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার, আসন্ন জাতীয় নির্বাচন ও রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়।

সাক্ষাৎকালে ড. ইউনূস বলেন, “ঢাকায় ভিসা কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়ার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। এটি শুধু দ্বিপাক্ষিক সম্পর্ককেই শক্তিশালী করবে না, বরং জনগণের সুবিধা নিশ্চিত করবে।”

রোহিঙ্গা সংকট নিয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, “বাংলাদেশে প্রায় ১০ লাখ রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। এই সংকটের মানবিক দিক বিবেচনায় নিয়ে অস্ট্রেলিয়াসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা প্রয়োজন।”

ড. ইউনূস আরও জানান, আগামী জুলাই মাসে অভ্যুত্থানের বার্ষিকী উপলক্ষে ‘জুলাই চার্টার’ ঘোষণা করা হবে। তিনি বলেন, “যারা প্রথমবারের মতো ভোট দেবে, তারা যেন স্বাধীন ও উৎসবমুখর পরিবেশে ভোটাধিকার প্রয়োগ করতে পারে—এটাই আমাদের লক্ষ্য।”

অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইল জানান, নির্বাচন কমিশনের সক্ষমতা বৃদ্ধির জন্য তার দেশ ইউএনডিপির মাধ্যমে ২ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। একই সঙ্গে রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় অস্ট্রেলিয়া বাংলাদেশের পাশে থাকবে বলেও আশ্বাস দেন তিনি।

সাক্ষাৎ শেষে উভয়পক্ষ পারস্পরিক সহযোগিতা আরও জোরদারে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

মাধবপুরে আন্ত জেলা ডাকাতদলের ৯ সদস্য গ্রেপ্তারঃ সিএনজি-প্রাইভেটকার উদ্ধার

বাহুবলে ৯২ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে আটক করেছে সেনাবাহিনী

আট দফা দাবিতে শেরেবাংলা নগর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউট এর শিক্ষার্থীদের ক্লাস পরীক্ষা বর্জন

২৬ বছরেও নেই ঢাকার সঙ্গে সরাসরি বাস যোগাযোগ

পোরশায় তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের লোককে লিফলেট বিতরণ

পাবিপ্রবিতে নতুন উপ-উপাচার্য অধ্যাপক ড. নজরুল ইসলাম

যবিপ্রবিতে শ্রী শ্রী শ্যামা পূজো ও দীপাবলি উদযাপন

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর

শায়েস্তাগঞ্জে  ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক