বুধবার, 25 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

একদিনে ৭ নিহত, গাজায় সাঁজোয়া যান বিস্ফোরণে ইসরায়েলের বড় ক্ষতি

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ২৫ জুন ২০২৫ - ১২:৫৪ অপরাহ্ন

ফিলিস্তিনের গাজার দক্ষিণাঞ্চলের খান ইউনিস শহরে একটি সাঁজোয়া যান বিস্ফোরণে একদিনেই সাত ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এ তথ্য নিশ্চিত করেছে।

মঙ্গলবার (স্থানীয় সময়) ঘটনাটি ঘটে। আইডিএফ-এর এক বিবৃতিতে বলা হয়, সেনাবহরের একটি সাঁজোয়া যান বিস্ফোরিত হলে তাতে আগুন ধরে যায় এবং ঘটনাস্থলেই সাত সেনা প্রাণ হারান। নিহতদের মধ্যে ছয়জনের নাম প্রকাশ করেছে আইডিএফ, যাদের বয়স ১৯ থেকে ২১ বছরের মধ্যে।

আইডিএফ জানায়, বিস্ফোরকটি সরাসরি সাঁজোয়া যানটির সঙ্গে সংযুক্ত ছিল এবং প্রচণ্ড আঘাতে তা বিস্ফোরিত হয়। এতে যানটি সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

একই দিনে খান ইউনিসে আরেক হামলায় ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে রকেটচালিত গ্রেনেড (আরপিজি) নিক্ষেপ করা হয়। এতে দুই সেনা আহত হন, তবে কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাজার এই অঞ্চল দীর্ঘদিন ধরে ইসরায়েলি সামরিক অভিযানের কেন্দ্রবিন্দু হিসেবে পরিচিত। সেখানে প্রায় প্রতিদিনই ইসরায়েলি বাহিনী ও ফিলিস্তিনি যোদ্ধাদের মধ্যে সংঘর্ষ চলছে। এই বিস্ফোরণকে সাম্প্রতিক সময়ে ইসরায়েলের জন্য অন্যতম বড় প্রাণঘাতী হামলা হিসেবে দেখা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দ্বাদশ সমাবর্তন ১৭ ফেব্রুয়ারি

পবিপ্রবির হলগুলোর ডাইনিংয়ে নিম্নমানের খাবারে চড়াও মূল্য, আগ্রহ হারাচ্ছেন শিক্ষার্থীরা

বরগুনার তালতলীতে জাতীয় ইঁদুর নিধন অভিযানের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

তাড়াশে ভুয়া পশু চিকিৎসকের বিশ হাজার টাকা জরিমানা

শিক্ষা ও গবেষণায় দেশে দ্বিতীয় বাঘের কঙ্কাল প্রস্তুত

রাবিতে পোষ্য কোটার জটিলতা, বাড়ছে ভর্তি পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা

যশোরে ধর্ষণের অভিযোগে নাজনীন নাহার তিশার সংবাদ সম্মেলনে বাঁধনের বিরুদ্ধে প্রশাসনের সহযোগিতা দাবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে মাইগ্রেশনের সুযোগ, বেড়েছে শূন্য আসন

বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন