বৃহস্পতিবার, 5 ডিসেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

‘আমাদের দেশে ফসল উৎপাদনে সার ব্যবহারের প্রবণতা বেশি’ – বাকৃবির কৃষি অনুষদের ডিন

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪ - ১:৪৯ অপরাহ্ন

বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক জি এম মুজিবুর রহমান বলেন, আমাদের দেশে অন্যান্য দেশের তুলনায় ফসল উৎপাদনের জন্য সার ব্যবহারের প্রবণতা বেশি। মৃত্তিকা দিবসের প্রতিপাদ্য শুধু শুনলেই হবে না সুস্থ ও ভালো মাটি তৈরিতে এগিয়ে আসতে হবে। মাটি নিয়ে যারা পেশাগত দায়িত্ব পালন করেন তাদের জন্য এটি চ্যালেঞ্জিং একটি বিষয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) ১০ম ‘বিশ্ব মৃত্তিকা দিবস-২০২৪’ উপলক্ষে আয়োজিত সেমিনারে এমন বক্তব্য রাখেন তিনি।

এর আগে সকাল ১০টায় দিবসটি উপলক্ষে মৃত্তিকা বিজ্ঞান বিভাগের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন থেকে একটি র‌্যালি বের হয়। র‍্যালিটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ও জব্বারের মোড় প্রদক্ষিণ করে কৃষি অনুষদের সম্মেলন কক্ষে গিয়ে শেষ হয়। পরে ওই সম্মেলন কক্ষে বিশ্ব মৃত্তিকা দিবস ওপর একটি সেমিনার অনুষ্ঠিত হয়। এসময় র‍্যালিতে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে অংশগ্রহণ করেন বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এবারের মৃত্তিকা দিবসের মূল প্রতিপাদ্য বিষয় হলো – ‘মাটির যত্ন নেওয়া: পরিমাপ, মনিটর, পরিচালনা’।

সেমিনারে সভাপতিত্ব করেন বাকৃবির মৃত্তিকা বিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ গোলাম কিবরীয়া। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাকৃবির কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. জি এম মুজিবুর রহমান ও ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মৃত্তিকা বিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মো. রফিকুল ইসলাম-১।

সেমিনারে বক্তারা বলেন, এবারের প্রতিপাদ্য সঠিক মাটি পরীক্ষা, মাটির গুণাগুণ নিয়মিত পর্যবেক্ষণ ও টেকসই মাটি ব্যবস্থাপনার উপর জোর দেয়াকে বুঝায়। মাটির যত্ন নেয়া মাটির স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ মাটির স্বাস্থ্যের সাথে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সরাসরি সম্পর্ক রয়েছে। ৯৫ শতাংশ খাবার মাটি থেকেই উৎপন্ন হয় বিধায় ক্ষুধা দূরীকরণে ও ২০৩০ সালের মধ্যে ভূমি অবক্ষয় নিরপেক্ষতা অর্জনের জন্য মাটির স্বাস্থ্যের ভূমিকা রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

যশোর জেলা এনএসআই এর নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে প্রতারক চিকিৎসককে আটক

পুঠিয়ার ভালুকগাছি ইউনিয়নের গরীব দু:স্থদের মাঝে কম্বল বিতরণ

পাঁচবিবিতে সেমাই তৈরির ৩টি কারখানায় ভ্রাম্যমান আদালতের জরিমানা

পবিপ্রবিতে ছাত্ররাজনীতি বহালের দাবিতে  স্মারকলিপি প্রদান 

পাবিপ্রবির ফার্মেসি পরিবারের ইফতার মাহফিল

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রনে র‌্যাব-১১ রোবাস্ট পেট্রোলিং কার্যক্রম শুরু

নড়াইলে সাত বছরের শিশুকে ধর্ষণচেষ্টা অভিযুক্ত গ্রেফতার

জাককানইবিতে মহানবীকে অবমাননা , মাদক গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

বানিজ্য মেলায় মুল্য ছাড়, ক্রেতা টানার চেষ্টা