বৃহস্পতিবার, 12 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জনসমর্থন থাকলে পালাতে হয় না: এটিএম আজহারুল ইসলাম

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১২ জুন ২০২৫ - ১:৪৮ অপরাহ্ন

জামায়াতে ইসলামীর সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম বলেছেন, “জনসমর্থন থাকলে কেউ পালিয়ে যায় না, বরং জনগণই তাদের রক্ষা করে।”

বুধবার সৈয়দপুর বিমানবন্দরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। তিনি দাবি করেন, জামায়াত নেতারা কখনো পালিয়ে যাননি, বরং তারা ন্যায়বিচারে বিশ্বাসী বলেই আদালতের মুখোমুখি হয়েছেন।

তিনি মীর কাশেম আলীর প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের মীর কাশেম আলীর মামলার সময় তিনি আমেরিকায় অবস্থান করছিলেন। অনেকেই তাকে দেশে না ফেরার পরামর্শ দিয়েছিলেন। কিন্তু তিনি বলেছিলেন, ‘আমি কোনো অপরাধ করিনি, আমি আমার দেশেই মরব।’ সে কথার প্রতিফলন ঘটিয়ে তিনি দেশে ফিরে এসেছিলেন। অথচ যারা তখন বড় বড় কথা বলতেন, আজ তারা দেশ ছেড়ে পালিয়ে গেছেন।”

এটিএম আজহারুল ইসলাম আরও বলেন, “আমি এখন মুক্ত, স্বাধীনভাবে কথা বলতে পারছি। এজন্য আমি মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।”

তিনি জানান, কারাবন্দি থাকাকালে যেসব মানুষ তার মুক্তির জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন, কাবা শরীফের গিলাফ ধরে দোয়া করেছেন, তাদের প্রতি তিনি কৃতজ্ঞ। “আল্লাহ তাদের দোয়া কবুল করেছেন,” বলেও তিনি মন্তব্য করেন।

এ সময় তার সঙ্গে ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি আব্দুল হালিম, রংপুর-দিনাজপুর অঞ্চলের টিম সদস্য আব্দুর রশিদ, রংপুর মহানগরের আমীর এটিএম আযম খাঁন এবং বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ।

বিমানবন্দর থেকে তিনি রংপুর জেলার তারাগঞ্জ উপজেলায় একটি শুকরানা সমাবেশ ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে যান। সেখান থেকে তিনি নিজ জন্মস্থান বদরগঞ্জে যাবেন বলে জানিয়েছেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

বিশ্ব অস্টিওপোরোসিস দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা

লাম্পি স্কিন ডিজিজ ও পিপিআর প্রতিরোধে বাকৃবির টিকাদানের উদ্যোগ

রাবিতে শিক্ষার্থীদের সমস্যা নিরসনে মতবিনিময় সভা

পাঁচ শতাধিক শিক্ষার্থী নিয়ে ইসলামি ছাত্র শিবিরের সপ্তাহব্যাপী গণইফতার কর্মসূচি

দরিদ্রের কর্মসংস্থানে প্রহসন: ফুলবাড়ীতে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

কুয়েটে শিক্ষার্থীদের ওপর ছাত্রদলের হামলা, অর্ধশতাধিক আহত

শহীদ ওয়াসিমের নামে উদ্বোধন হচ্ছে চট্টগ্রামের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে

আশিয়ানের সদস্য হতে যাচ্ছে বাংলাদেশ

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর