মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নাগেশ্বরীতে ভূমি কর আদায়ে নববর্ষে হালখাতার নতুন দিগন্ত

প্রতিবেদক
জাহিদ খান কুড়িগ্রাম প্রতিনিধি
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৪:১৫ অপরাহ্ন

বাংলা নববর্ষের প্রথম দিনেই নাগেশ্বরী উপজেলায় ভূমি কর আদায়ে দেখা গেলো ব্যতিক্রমী এক চিত্র। ১৫ এপ্রিল মঙ্গলবার সকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান-এর উদ্বোধনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ‘হালখাতা’ নামে বিশেষ কর প্রদান কর্মসূচি। ব্যবসায়ী সমাজে প্রচলিত বাংলার ঐতিহ্যবাহী হালখাতা প্রথাকে নতুন রূপে ব্যবহার করে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিনব্যাপী এই আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভূমি কর প্রদান করেন। হালখাতার ইতিহাস জানায়, মুঘল আমলে বাংলার বণিকেরা পুরোনো হিসাব চুকিয়ে নতুন হিসাব খাতা খোলার রীতি প্রচলন করেছিলেন। এই প্রথায় সাধারণত বাংলা নববর্ষেই ক্রেতা-বিক্রেতার মধ্যে দেনা-পাওনার নিষ্পত্তি হতো। সেই প্রথা এবার সরকারি কর ব্যবস্থাপনায় নতুন মাত্রা যোগ করলো নাগেশ্বরীতে।

কর প্রদান শেষে নাগেশ্বরী পৌরসভার বাসিন্দা আদম আলী সরকার বলেন, “এতো সহজে ও সুশৃঙ্খলভাবে আমি এর আগে কখনোই ভূমি কর পরিশোধ করতে পারিনি। আশা করি এই ব্যবস্থা নিয়মিত চালু থাকবে।”

এ উদ্যোগের প্রশংসা করে প্রেসক্লাব নাগেশ্বরীর সভাপতি মো. রফিকুল ইসলাম জানান, “নাগেশ্বরীতে এমন জনবান্ধব পদক্ষেপ আগে দেখা যায়নি। এটি নিয়মিত চালু থাকলে এই উপজেলা ভূমি কর আদায়ের এক অনন্য মডেল হিসেবে দাঁড়াতে পারে।”

সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান বলেন, “জনগণের কাছে সহজভাবে সেবা পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। হালখাতার মাধ্যমে আমরা স্বচ্ছতা ও সচেতনতা দুটোই বাড়াতে চাচ্ছি। ভবিষ্যতেও এমন উদ্যোগ অব্যাহত থাকবে।”

সচেতন মহল মনে করছেন, এ ধরনের সৃজনশীল ও জনমুখী কর্মসূচি নাগেশ্বরীর ভূমি প্রশাসনে একটি ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। নাগেশ্বরীতে ভূমি কর পরিশোধের এই উৎসবমুখর হালখাতা আয়োজন স্থানীয় জনগণের কাছে যেমন ব্যাপক সাড়া ফেলেছে, তেমনি অনুকরণীয় দৃষ্টান্তও স্থাপন করেছে সারাদেশের জন্য।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

জাবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে মিরাজ, বেলাল, ইয়াসির

নড়াইলে ইয়াবাসহ একজন গ্রেপ্তার, আরেকজন পলাতক

যুক্তির লড়াইয়ে প্রস্তুত ৩২টি বিশ্ববিদ্যালয় দল

ইবিতে পূজা উদযাপন পরিষদের নতুন কমিটি গঠন

হবিগঞ্জে সমন্বয়কারীদের উপর হামলার ঘটনায় আরও এক আসামী গ্রেফতার

কৃষি সুরক্ষা পদ্ধতি নিয়ে বাংলাদেশ-অস্ট্রেলিয়ার যৌথ গবেষণা প্রকল্প

হাবিপ্রবিতে সপ্তম ধাপের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ

মাভাবিপ্রবিতে “ভবিষ্যৎ নেতৃত্বে কৃত্রিম বুদ্ধিমত্তা” বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ৬৩তম মৃত্যুবার্ষিকী আজ

কুড়িগ্রামে বেসরকারি শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন