বৃহস্পতিবার, 9 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

লংগদুতে জামায়াত কর্তৃক ২ শতাধিক কম্বল বিতরণ

প্রতিবেদক
মঞ্জুরুল ইসলাম লিটন
বৃহস্পতিবার, ৯ জানুয়ারি ২০২৫ - ৬:১০ অপরাহ্ন

লংগদু (রাঙামাটি) প্রতিনিধি:
জামায়াতে ইসলামীর রাঙামাটি লংগদু উপজেলা শাখার উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। ৯ জানুয়ারি (বৃহস্পতিবার) রাবেতা রেজি: বেসরকারি প্রা: বিদ্যালয়ের হলরুমে ০২ শতাধিক অসহায় শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়। 
উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো. নাছির উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারী মো. নুরুল করিমের সঞ্চালনায় এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা শুরা সদস্য খ ম মতিউর রহমান, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার, শ্রমিক কল্যান বিভাগের উপজেলা সভাপতি মো. মঞ্জুরুল হক, বায়তুলমাল সম্পাদক ওসমান গনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাঙ্গামাটি জেলা সেক্রেটারি মো. রবিউল ইসলাম, উপজেলা সভাপতি শাহেদ আলম ইমন সহ সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে বক্তারা বলেন,  মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জামায়াত মানবতার সেবায় নিয়োজিত আছে। বিএনপি-জামায়াত জোট সরকারের  আমলে মন্ত্রীসভায় জামায়াতের দুইজন মন্ত্রী ছিল। এই পর্যন্ত কেউ এই দুই জন মন্ত্রীর বিরুদ্ধে দূর্নীতির অভিযোগ করতে পারেনি। তারা ছিলেন সৎ ও যোগ্য। জামায়াত আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। জনগণ যদি জামায়াতকে রাষ্ট্রীয় দায়িত্ব দেয়, তাহলে ঘরে ঘরে সেবা পৌঁছে যাবে। সেবা নেওয়ার জন্য জনগণেকে সরকারি দপ্তরে আসতে হবে না। জামায়াত যে কোন দূর্যোগে জনগণের পাশে দাঁড়ায়। জনগণের সেবা করার সর্বোচ্চ চেষ্টা করে।  জামায়াতের পতাকাতলে সমবেত হয়ে আগামী দিনের কুরআনের সমাজ কায়েমের আন্দোলনকে শক্তিশালী করার উদাত্ত আহ্বান জানান।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

রাবিতে শীতার্তদের মাঝে গ্ৰীণ ভয়েসের কম্বল বিতরণ

ফুলবাড়ীতে আ:লীগ নেতার ক্ষমতার দাপটে চলছে অবৈধ ইটভাটা,প্রশাসন নীরব।

বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ ও টেকসই সমাধানের পথ

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

উলিপুরে ইঞ্জিনিয়ার আবু সঈদ জনির ঈদের শুভেচ্ছা

পোরশায় নোনাহার গ্রামে ম্যাংগো রিসোর্ট কুঁড়েঘর নির্মাণ

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

আটক যশোর জেলা আওয়ামী লীগের সভাপতি শহিদুল মিলনকে ঢাকা থেকে যশোর কেন্দ্রীয় কারাগারে প্ররণ

খানসামায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

এবার প্রকাশ্যে এলেন ইবি শিবিরের সভাপতি ও সেক্রেটারি