রবিবার, 26 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ২৬ জানুয়ারি ২০২৫ - ১:৩৩ অপরাহ্ন

নড়াইলে ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুর। নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের শহীদ মিনার ও পূর্বপাশের ফটকের পাশে ৯০ এর গণঅভ্যুত্থানে নিহত ছাত্রনেতা সুব্রত সাহা মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়ন মল্লিকের ম্যুরাল ভাঙচুরের করেছে দুর্বৃত্তরা। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, শনিবার (২৫ জানুয়ারি) সকালের দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।
কলেজ সূত্রে জানা যায়, শনিবার কলেজ বন্ধ থাকায় তেমন লোকজনের উপস্থিতি ছিল না। স্মৃতিস্তম্ভের ওই পাশটিতে লোকজনের চলাচল কম ছিল। এ সুযোগে সকালের দিকে কয়েকজন কলেজের পূর্ব পাশ দিয়ে ভেতরে প্রবেশ করে মানিকের স্মৃতিস্তম্ভ ও চয়নের ম্যুরাল ভাঙচুর করে চলে যায়। তাদের সবার হেলমেট পরা ছিল।
এদিন সন্ধার দিকে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. শহীদ লতীফ বলেন, আমি নড়াইলের বাইরে থাকায় একটু আগে জানতে পেরেছি। শুনেছি হেলমেট পরে এসে কয়েকজন দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। এটা পরিকল্পিতভবেই করা হয়েছে। প্রশাসনকে জানানো এ ব্যাপারে জানানো হয়েছে।
এ বিষয়ে জানতে নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজেদুল ইসলামকে ফোন করা হলে তিনি বিষয়টি জানেন না বলে জানান। কলেজের পাশে অবস্থিত রুপগঞ্জ পুলিশ ফাঁড়িতে কথা বলতে বলেন।
এদিকে রুপগঞ্জ পুলিশ ফাঁড়ির দায়িত্বরত উপ-পরিদর্শক (এসআই) মো. আলিমুজ্জামানকে ফোন করা হলে তিনিও এ ব্যাপারে অবগত নন বলে জানান।
উল্লেখ্য, কলেজ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১৯৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে মানিক ও চয়ন প্রত্যক্ষ ভূমিকা রাখেন। আন্দোলন অংশ নিয়ে মানিক ১৯৯০ সালের ৩০ নভেম্বর এবং চয়ন মল্লিক ১৯৯২ সালের ১৬ অক্টোবর প্রাণ হারান। উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাবি ছাত্রশিবিরের নতুন সভাপতি মোস্তাকুর, সেক্রেটারি মুজাহিদ ফয়সাল

পবিপ্রবিতে কর্মকর্তা ও ড্রাইভার কর্তৃক শিক্ষার্থী হেনস্তা, প্রতিবাদ মিছিল ও স্মারকলিপি প্রদান

বাকৃবিতে কৃষক প্রশিক্ষণ ও গাজর-টমেটোর বীজ ও চারা বিতরণ

৪ জনের নমুনা পরীক্ষায় ৩ জনের করোনা শনাক্ত

ফুলবাড়ী সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ ও কৃষক নির্যাতন: পতাকা বৈঠকে উত্তেজনা প্রশমনের উদ্যোগ

বাকৃবির লিও ক্লাবের সভাপতি রাকিব, সম্পাদক ইফতি

ধর্ষণের ঘটনা গ্রাম্য সালিশে মীমাংসার চেষ্টা

হযরত মখদুম শাহ দৌলা দারুল খুলদ ফাজিল মাদ্রাসায় ছাত্রীদের জন্য নামাজ ঘর উদ্বোধন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের পাতানো নির্বাচনের অভিযোগ

দিরাই থানায় ‘অপারেশন ডেভিল হান্ট’: পক্ষপাতের অভিযোগ