মঙ্গলবার, 8 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

প্রতিবেদক
পবিপ্রবি প্রতিনিধি
মঙ্গলবার, ৮ এপ্রিল ২০২৫ - ১২:৫০ অপরাহ্ন

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) সুসজ্জিত ও আধুনিক সুবিধাসম্পন্ন ট্রেজারার কার্যালয়ের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। ৭ এপ্রিল (সোমবার) এক জমকালো আয়োজনে কার্যালয়টির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিশিষ্ট শিক্ষাবিদ ও গবেষক অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

বিশ্ববিদ্যালয়ের আর্থিক কার্যক্রমকে আরও গতিশীল ও যুগোপযোগী করতে কার্যালয়টি আধুনিকায়ন করা হয়। উদ্বোধন শেষে আনুষ্ঠানিকভাবে ট্রেজারার অধ্যাপক মো. আব্দুল লতিফের কাছে কার্যালয়টি হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহান, রিজেন্ট বোর্ড সদস্য অধ্যাপক ড. মো. হাবিবুর রহমান, আইন ও ভূমি প্রশাসন অনুষদের ডীন অধ্যাপক মো. জামাল হোসেন, রেজিস্ট্রার অধ্যাপক ড. মো: ইকতিয়ার উদ্দিন এবং অর্থ ও হিসাব বিভাগের পরিচালক মোহাম্মদ জসীম উদ্দিন।

এছাড়াও বিভিন্ন অনুষদের শিক্ষকবৃন্দ, হিসাব বিভাগসহ প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমে গতিশীলতা ও স্বচ্ছতা আনতে এই ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মন্তব্য করেন উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাহরিতে ক্যান্টিন ডাইনিংয়ের খাবার পরিদর্শনে শেকৃবি প্রশাসন

বরগুনার তালতলীতে পিস্তল সহ জাকির নামের একজনকে পুলিশে সোপর্দ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আড়ৎ ঘিরে রক্তক্ষয়ী সংঘর্ষ, নেপথ্যে ‘বালু হাবিব’

ঢাকা মহানগরীর ওএমএস ডিলার নিয়োগ ভন্ডুলের চেষ্টায় ফ্যাসিস্টের অনুসারীরা

দখলে-দূষণে অস্তিত্ব সংকটে  চুনারুঘাটের চন্দনা খাল

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

হবিগঞ্জে দু’পক্ষের সংঘর্ষে আহত 

ময়মনসিংহ ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ গ্রেফতার ১

রাবির ক্রপ সায়েন্স এন্ড টেকনোলজি অ্যালামনাইর নেতৃত্বে বরকতুল্লা-মোস্তাফিজুর

মাভাবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীরা, গাজার মানুষের প্রতি সংহতি জানিয়ে ৭ এপ্রিল ‘The World Stops for Gaza’ কর্মসূচিতে অংশ

বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে শামীম ওসমানের দাদার বাড়ি বায়তুল আমান