মঙ্গলবার, 15 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

জাককানইবিতে মহানবীকে অবমাননা , মাদক গ্রহণের অভিযোগে তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
ALAOL Karim
মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ - ৯:৪৮ অপরাহ্ন

আলাওল করিম, নজরুল বিশ্ববিদ্যালয়:
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষাঙ্গনে নেমে এসেছে অস্থিরতার ছায়া। ফিল্ম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের কয়েকজন শিক্ষার্থীর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং মাদক সংশ্লিষ্টতার গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগে ক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে লিখিত অভিযোগ দিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে।
বিশ্ববিদ্যালয় প্রশাসন বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছে। ১৫ এপ্রিল মঙ্গলবার এক অফিস আদেশে ছয় সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত জানানো হয়। কমিটির নেতৃত্বে রয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক মো. তানজিল হোসেন। সদস্যসচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান।
কমিটির অন্য সদস্যরা হলেন—বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. হাবিব-উল-মাওলা, ফোকলোর বিভাগের সহকারী অধ্যাপক বাকীবিল্লাহ, সহকারী প্রক্টর আলিম মিয়া এবং তরিকুল ইসলাম জনি। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে তদন্ত শেষ করে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগের মধ্যে রয়েছে মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে অবমাননা, নিজেকে ‘গড’ দাবি করা এবং সহপাঠীদের মাদক গ্রহণে উৎসাহিত করার মতো ভয়ংকর আচরণ। এসব ঘটনায় ধর্মপ্রাণ শিক্ষার্থীরা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। ইতোমধ্যেই তাঁরা বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এবং অভিযুক্তদের সামাজিকভাবে বয়কটের ডাক দিয়েছেন।
এই ঘটনাকে কেন্দ্র করে পুরো ক্যাম্পাসে ছড়িয়ে পড়েছে এক ধরনের উদ্বেগ ও উত্তেজনা। অনেক শিক্ষার্থী নিজেদের নিরাপত্তা নিয়েও শঙ্কিত হয়ে পড়েছেন। ধর্মীয় অনুভূতিতে এমন আঘাত এক অনিরাপদ পরিবেশ সৃষ্টি করেছে বলে মনে করছেন অনেকেই।
বিশ্ববিদ্যালয় প্রশাসন আশ্বস্ত করেছে, তদন্ত প্রতিবেদন পাওয়ার পর দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে যে আঘাত ও ক্ষোভ তৈরি হয়েছে, তা সহজে মুছে যাবে না—এমনটাই বলছেন অনেকে।
শিক্ষার আলো ছড়ানোর জায়গা যদি বিশ্বাস ও মূল্যবোধে আঘাত করে, তাহলে প্রশ্ন ওঠে সেই শিক্ষার উদ্দেশ্য নিয়ে—এমনই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে প্রথম জাতীয় বিজনেস কনফারেন্স অনুষ্ঠিত ২২ বিশ্ববিদ্যালয় নিয়ে

কুবির সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে শিক্ষককে প্রাণ নাশের হুমকির অভিযোগ

খানসামায় পুনরায় জামায়াতের আমীর আনিসুর, সেক্রেটারি সামিউল

শহরজুড়ে নারীদের নিরাপত্তাহীনতা: নারী শিক্ষার্থীদের ভয়াবহ অভিজ্ঞতা

নজরুল বিশ্ববিদ্যালয়ের ২০ শিক্ষার্থীকে বৃত্তি প্রদান

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

মাভাবিপ্রবিতে Accounting Football Championship 2024-এ ৩-১ গোলে অদম্যকে হারিয়ে দুর্বিনেয় চ্যাম্পিয়ন

ডিআইইউ ও ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউটের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের চুক্তি

যবিপ্রবির আইপিই বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা

সিদ্ধিরগঞ্জে বিপুল পরিমান অবৈধ পলিথিন জব্দ, আটক ২