বুধবার, 16 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বৈষম‍্যবিরোধী ছাত্রআন্দোলনে প্রতিবন্ধকতাকারীদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন

প্রতিবেদক
Nitai Roy
বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ - ৮:৩২ অপরাহ্ন

দেশ স্বাধীন হওয়ার প্রায় ৮ মাস অতিবাহিত হয়েছে কিন্তু সুষ্ঠু বিচার হয়নি বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিবন্ধকতাকারীদের। দীর্ঘ বিলম্ব হলেও ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে জুলাই-আগষ্ট বৈষম‍্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সময়ে সংঘটিত বিভিন্ন ঘটনা,শিক্ষার্থীদের হত‍্যা,জখম,নির্যাতন-নিপীড়ন,চিকিৎসা প্রদানে বাধাদান,ধর্ষনের হুমকিদাতা ও উস্কানিদাতাদের বিরুদ্ধে ১০ সদস‍্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম। 

 

১৬ই এপ্রিল(বুধবার) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার অধ‍্যাপক ড. মো. মিজানুর রহমান কর্তৃক স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ‍্যমে জানানো হয়। তথ‍্যসূত্রে জানা যায়, তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলা ভাষা ও সাহিত‍্য বিভাগের বিভাগীয় প্রধান অধ‍্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা এবং সদস‍্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান। এছাড়া সাধারণ সদস‍্য হিসেবে দায়িত্ব পেয়েছেন- মো. বাকীবিল্লাহ সহ-অধ‍্যাপক ফোকলোর বিভাগ, অধ‍্যাপক ড. মো. সাইফুল ইসলাম সিএসসি বিভাগ,অধ‍্যাপক ড. মো. নুরুল আমিন পশু প্রজনন ও কৌলবিজ্ঞান বিভাগ বাকৃবি, মো. তানজিল হোসেন সহযোগী অধ‍্যাপক অর্থনীতি বিভাগ, ড. মো. আশরাফুল আলম সহযোগী অধ‍‍্যাপক এইচআরএম বিভাগ। 

 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ভারতে ভয়াবহ বিমান বিধ্বস্ত, ২৪২ জনের মধ্যে ছিলেন গুজরাটের মুখ্যমন্ত্রী

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

নিহত ছাত্রদল কর্মীর পরিবারের পাশে থাকার আশ্বাস তারেক রহমানের

মাভাবিপ্রবিতে গ্রীষ্মের দুপুরে প্রাণের উচ্ছ্বাস: চড়ুই বাতিতে হিসাববিজ্ঞান বিভাগের নবীনরা

শহিদ সেনা ও স্থানীয় সরকার দিবসে নাগেশ্বরীতে আলোচনা সভা ও শোভাযাত্রা

নাগেশ্বরী বিএনপির নব গঠিত কমিটিতে ৬ জন সাংবাদিক

খানসামায় আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

পলায়নের দায়ে সাময়িক বরখাস্ত জাবিপ্রবি’র শিক্ষক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে ১,৫০০ টাকা ধার নিয়ে বাকবিতণ্ডায় যুবক নিহত