শুক্রবার, 18 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

প্রতিবেদক
রাজিব, ববি প্রতিনিধি
শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ - ১০:৩১ অপরাহ্ন

সচেতনতামূলক লিফলেট বিতরণ করলো বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল

১৮ এপ্রিল ২০২৫, শুক্রবার | বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। দখলদার ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বানে সচেতনতা বাড়াতে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল আজ ক্যাম্পাসজুড়ে লিফলেট বিতরণ করেছে।
 
এই কর্মসূচির নেতৃত্ব দেন সংগঠনের প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য আরিফ হোসেন শান্ত। বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের সামনে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ পয়েন্টে শিক্ষার্থীদের মাঝে এই লিফলেট বিতরণ করা হয়।
 
লিফলেট বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের মাঝে বার্তা দেওয়া হয়—“একটি বোমা কেনার টাকা আসে পণ্য বিক্রির মাধ্যমেই, তাই আমরা ইসরায়েলের পণ্য বর্জন করলেই তাদের আগ্রাসন দুর্বল হবে।”
 
ছাত্রদলের নেতাকর্মীরা বলেন, এটি শুধুমাত্র একটি রাজনৈতিক কর্মসূচি নয়, বরং একটি মানবিক দায়িত্ব। ফিলিস্তিনে চলমান গণহত্যা ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ছাত্রসমাজের পক্ষ থেকে এটি একটি অর্থনৈতিক প্রতিরোধ বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলে প্রতিষ্ঠাকালীন সাবেক সদস্য,আরিফ হোসেন শান্ত বলেন আমরা মনে করি, ইসরায়েলি পণ্য বর্জন শুধু রাজনৈতিক সিদ্ধান্ত নয়, এটি মানবতার প্রশ্ন। ছাত্রসমাজকে জাগ্রত করতেই আমাদের এই উদ্যোগ
 
 বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা আজমাইন সাকিব,বলেন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শুধু জ্ঞানচর্চার নয়, সচেতনতা তৈরির স্থান। আজকের এই কর্মসূচি প্রমাণ করে—ছাত্রদল সব সময় মানবতার পাশে, অন্যায়ের বিরুদ্ধে।”
 
এ সময় উপস্থিত ছিলেন আজমাইন সাকিব , মাহমুদ ইমরান,মো: আব্দুল্লাহ নূর কাফি,জিয়াদুর রহমান,এ আরাফাত, ওসমান সাকিব, মো: রিফাত মাহমুদ, মো: সাজ্জাদ হোসেন,মো: মিরাজ,মো: হাবিব, মো: হাসান, মো: হোসেন, মো: সাকিব মিয়া ,সায়মন,তাহমিদ হক মামুন,  সোহাগ প্রমুখ।
 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ভর্তি পরীক্ষা উপলক্ষে ১ দিন পবিপ্রবির ক্লাস কার্যক্রম বন্ধ

লস অ্যাঞ্জেলেসে ভয়াবহ দাবানল: ধ্বংস ১,৫০০ বাড়ি, ১ লাখের বেশি মানুষ বাস্তুচ্যুত

পবিপ্রবির এনিম্যাল হাজবেন্ড্রী স্টুডেন্টস এসোসিয়েশনের নেতৃত্বে তন্ময় ও কাফি

ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হয়ে গেলো সাংবাদিকতা প্রশিক্ষণ কর্মশালা

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন

যবিপ্রবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি গঠন নিয়ে শিক্ষার্থীদের নেতিবাচক প্রতিক্রিয়া

ডিআইইউতে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা: যুক্তি মেধা ও শ্রেষ্ঠত্বের লড়াই

ইবিতে বিশ্ব সমাজকর্ম দিবস পালিত

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দুই দিনের মধ্যে আবেদন করলে খাতা পুনঃনিরীক্ষা সম্ভব

আড়াইহাজারে অটোরিক্সা উল্টে ১ জনের মৃত্যু