সোমবার, 21 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হাবিপ্রবিতে কৃষিবিদদের অধিকার রক্ষা ও কৃষি ডিপ্লোমাদের অযৌক্তিক দাবির প্রতিবাদে বিক্ষোভ

প্রতিবেদক
কামরুল হাসান, হাবিপ্রবি প্রতিনিধি
সোমবার, ২১ এপ্রিল ২০২৫ - ৭:৫১ অপরাহ্ন

কৃষিবিদদের অধিকার রক্ষা ও ন্যায্যতা প্রতিষ্ঠার লক্ষ্যে ৫ দফা দাবি নিয়ে “কৃষিবিদ ঐক্য পরিষদ”  হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের  (হাবিপ্রবি) প্রধান ফটকের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। 

 

সোমবার (২১ এপ্রিল) দুপুর  ২ টায় বিক্ষোভ  করেন শিক্ষার্থীরা।

 

বিক্ষোভ কালে শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা শিক্ষার্থীরা ৮ দফা দাবি নিয়ে কিছুদিন ধরে আন্দোলন করছে। তাদের ৮ দফা দাবির মধ্যে কয়েকটা আমাদের কাছে অযৌক্তিক মনে হয়েছে, যা আমাদের কৃষিবিদদের অধিকারের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। তাই তাদের অযৌক্তিক দাবির প্রেক্ষিতে আমরা ৫ দফা মানববন্ধন করছি এবং কর্তৃপক্ষকে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি। তবে ডিপ্লোমাদের যৌক্তিক দাবিগুলোর সাথে আমরা ওদের পাশে থাকবো।

 

 ৫ দফা দাবি হচ্ছে— 

১. প্রচলিত ভর্তি পরীক্ষার নিয়ম ছাড়া কোনোভাবেই পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নের সুযোগ রাখা যাবে না।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ব্যতীত ৯ম গ্রেডে পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না এবং ১০ম গ্রেডের পোস্টসমূহ গেজেটের আওতার বাইরে প্রচলিত কাঠামোতেই রাখতে হবে।

৩. ১০ম গ্রেডের (উপসহকারী কৃষি কর্মকর্তা/ সমমান) চাকরিতে বিএসসি এবং ডিপ্লোমা সবার জন্য উন্মুক্ত করতে হবে।

৪. কৃষি / কৃষি সংশ্লিষ্ট বিষয়ক স্নাতক ব্যতীত নামের সাথে “কৃষিবিদ” প্রত্যয় ব্যবহার করা যাবে না। এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

৫. কৃষি বিষয়ক ডিপ্লোমা বা কারিগরি শিক্ষাকে কৃষি বিষয়ক প্রতিষ্ঠান (কৃষি সম্প্রসারণ অধিদপ্তর) এর অধীনেই রাখতে হবে।

 

 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

গুচ্ছ ‘এ’ ইউনিট পরীক্ষা: অংশ নিচ্ছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা

বাঁশঝানি সীমান্তে মসজিদের গাছে বিএসএফের সিসি ক্যামেরা, বিজিবির আপত্তি।

ফিলিস্তিনের প্রতি সংহতিতে বুটেক্সিয়ানদের ‘মার্চ ফর গাজা’য় যোগদান

নড়াইলের চিত্রা নদীর পাড়ে জমিদারদের রেখে যায়া বাঁধাঘাট আজও কালের সাক্ষী দাঁড়িয়ে আছে

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

উলিপুরে ব্রহ্মপুত্র নদে ডুবে নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

পাবিপ্রবিতে পরিবহন সংকটে শিক্ষার্থীদের ভোগান্তি

জুলাই যোদ্ধাদের জাতির শ্রেষ্ঠ সন্তান আখ্যা দিয়েছে জামাতের আমীর

আজ থেকে শুরু হলো পটুয়াখালী পলিটেকনিক ইনস্টিটিউটে ইলেকট্রিক্যাল আন্ত: ডির্পাটমেন্ট ক্রিকেট টুর্নামেন্ট