বৃহস্পতিবার, 24 এপ্রিল 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নজরুল বিশ্ববিদ্যালয় ও লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের দ্বি-পাক্ষিক চুক্তি স্বাক্ষরিত

প্রতিবেদক
ALAOL Karim
বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

আলাওল করিম , জাককানইবি : জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও মালয়েশিয়ার লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের মধ্যে দ্বিপাক্ষিক এক সমঝোতা স্মারক (MoU) চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ২০২৫ সালের ২৪ এপ্রিল, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলম-এর উপস্থিতিতে তাঁর কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিতে বিশ্ববিদ্যালয়ের পক্ষে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার প্রফেসর ড. মো. মিজানুর রহমান এবং লিংকন বিশ্ববিদ্যালয় কলেজের পক্ষে স্বাক্ষর করেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক ও ইউনুস সোশ্যাল বিজনেস সেন্টারের সেন্টার সেক্রেটারি ড. জিহাদ সিরাজ চৌধুরী। স্বাক্ষরকালীন সময়ে স্বাক্ষী হিসেবে উপস্থিত ছিলেন পরিবহন প্রশাসক ও সংগীত বিভাগের প্রফেসর ড. আহমেদ শাকিল হাসমী। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. জয়নুল আবেদীন সিদ্দিকী, বিভিন্ন অনুষদের ডিনবৃন্দ – প্রফেসর ড. মোহাম্মদ ইমদাদুল হুদা (কলা অনুষদ), প্রফেসর ড. এ.এইচ.এম. কামাল (বিজ্ঞান ও প্রকৌশল অনুষদ), প্রফেসর ড. সাখাওয়াত হোসেন সরকার (ব্যবসায় প্রশাসন অনুষদ), প্রফেসর ড. মো. বখতিয়ার উদ্দিন (সামাজিক বিজ্ঞান অনুষদ), প্রফেসর ড. তপন কুমার সরকার (চারুকলা অনুষদ), মুহাম্মদ ইরফান আজিজ (আইন অনুষদ), এবং বাংলা ভাষা ও সাহিত্য বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স)। এই সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে দুই দেশের বিশ্ববিদ্যালয়ের মধ্যে একাডেমিক ও গবেষণাভিত্তিক সহযোগিতার নতুন দ্বার উন্মোচিত হয়েছে। এর আওতায় শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে একাডেমিক বিনিময়, ইন্টার্নশিপ, প্রশিক্ষণ, শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, গেস্ট লেকচার এবং পরিদর্শনের সুযোগ থাকবে। চুক্তি স্বাক্ষর শেষে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে কপি গ্রহণ করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে আবেদনের সময়সীমা বাড়লো

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

নড়াইলে নাশকতা মামলায় বিএনপি-জামায়াতের ২০০ জনকে খালাস

পবিপ্রবিতে ইউজিসি টিমের উন্নয়ন প্রকল্প পরিদর্শন ও উপাচার্যের সাথে সৌজন্য সাক্ষাৎ

নড়াইলে ফুল ব্যবসায়ীকে অপহরণ করে ২ লক্ষ টাকা মুক্তিপণ আদায়ের চেষ্টাকালে ৩ জন গ্রেফতার 

পঙ্গুত্বের পথে শিক্ষার্থী, হল সংস্কারে ব্যর্থতার অভিযোগে প্রভোস্টের পদত্যাগ দাবি

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

রমাদানের পর যদি ফিরে যান পুরনো অভ্যাসে, তবে রমাদান আপনাকে বদলালো কোথায়?

জাতীয় বক্তব্য প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে পুরস্কৃত হলেন মো. আবু জুবায়ের

ক্যাম্পাসে রাজনীতি সম্পূর্ণ নিষিদ্ধ তবে দেশের প্রয়োজনে একসাথে কাজ করব : যবিপ্রবি উপাচার্য