বৃহস্পতিবার, 1 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে সাহিত্যে সংসদ মঞ্চ উচ্ছেদ করায় কবি সাহিত্যকদের ক্ষোভ

প্রতিবেদক
shafiel alam sumon
বৃহস্পতিবার, ১ মে ২০২৫ - ৮:৪৩ পূর্বাহ্ন

ময়মনসিংহে শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অভিযান চালিয়ে সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ বিভিন্ন স্থাপনা উচ্ছেদ করেছেন ভ্রাম্যমাণ আদালত। সাহিত্য সংসদ মঞ্চ ভাঙতে এসে বাধার মুখে পড়েন ভ্রাম্যমাণ আদালত। তবে ইজারা না নিয়ে স্থাপনা গড়ে তোলায় বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এসময় কবি, সাহিত্যিক ও সংস্কৃতিকর্মীদের ক্ষোভ এবং কাঁদতে দেখা গেছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশন (মসিক) ও জেলা প্রশাসনের যৌথ অভিযানে এগুলো উচ্ছেদ করা হয়। স্থানীয় কবি–সাহিত্যিকরা জানান, ১৯৮১ সালে ময়মনসিংহে সাহিত্য সংসদ মঞ্চ প্রতিষ্ঠা করা হয়। এর দুই বছর পর শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে সাহিত্য সংসদ মঞ্চ তৈরি করা হয়। কবি–সাহিত্যিকরা এখানে বিভিন্ন উৎসব উদযাপনসহ কবিতা ও সাহিত্যের চর্চা করতেন। হঠাৎ বুলডোজার দিয়ে মঞ্চটি গুঁড়িয়ে দেওয়া হলো। কবি শামীম আশরাফ কান্নাজড়িত কণ্ঠে বলেন, “ময়মনসিংহ সংস্কৃতির নগরীর। এখানে ‘সাহিত্য পল্লি’ করার কথা ছিল। কিন্তু তা হয়নি।’ তিনি আরও বলেন, ‘এখানে সাহিত্যের আয়োজন চলতো। এটা ভাঙা মানে আমাদের মন ভাঙা, আমাদের সাহিত্যের সবকিছু ভেঙে দেওয়া। সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়া মানে, সংস্কৃতিকে ভেঙে দেওয়া।’ সাহিত্য সংসদের মঞ্চ ভেঙে দেওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসক কার্যালয়ের সামনে প্রতিবাদী কথা, কবিতা ও গান পরিবেশন করা হবে বলে জানান কবি শামীম আশরাফ। এ বিষয়ে ময়মনসিংহ সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব সুমনা আল মজীদ বলেন, শিল্পাচার্য জয়নুল আবেদিন উদ্যানে অবৈধভাবে গড়ে ওঠা সাহিত্য সংসদ মঞ্চ ও বিজয়ী পিঠা ঘরসহ পাঁচটি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এগুলোর বৈধ কোনো কাগজপত্র নেই। ইজারা দেওয়া হতো না। তাই গুঁড়িয়ে দেওয়া হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

প্রবাসীদের অর্থায়নে গ্যালাক্সি ভরারগাঁও ক্রিকেট লিগ অনুষ্ঠিত হতে যাচ্ছে

যশোর পলিটেকনিক ইনস্টিটিউটে ছাত্রলীগের হামলা: ছাত্রদলের বিক্ষোভ ও স্মারকলিপি প্রদান

খুলনা বিশ্ববিদ্যালয়ে ৬ মাস ধরে মনোচিকিৎসক নেই, সেবা সংকটে শিক্ষার্থীরা

ইবিতে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব বিষয়ক আলোচনা সভা

স্বামীর অত্যাচারে ঘরছাড়া দুই সন্তানের জননী সন্তানদের পিতৃ অধিকার চান

রামচন্দ্রপুর খাল পুনরুদ্ধারে উদ্যোগ: ফিরছে খালের স্বাভাবিক প্রবাহ ও প্রাণ

পুলিশের ধাওয়ায় হার্ট অ্যাটাকে মৃত্যুর ১০ মাস পর হত্যা মামলা, বেরোবি শিক্ষক কারাগারে

বাবা এক নির্ভরতার ছায়া, আজ বিশ্ব বাবা দিবস

রাজশাহীতে ছিনতাইকারী গ্রেপ্তার

জুলাই শহীদ সাব্বিরের কবর জিয়ারত করলেন ইবি বৈবিছাআর নেতৃবৃন্দ