শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ছাত্রলীগ কর্মীকে পুলিশের কাছে সোপর্দ

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ৯ মে ২০২৫ - ৯:৩৩ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী কলেজে ছাত্রলীগের এক কর্মীকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (৮ মে) বেলা সাড়ে ১১টার দিকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী সাগর রেজাকে কলেজ ক্যাম্পাসে উপস্থিত হলে আটক করা হয় এবং পরে বোয়ালিয়া থানা পুলিশে সোপর্দ করা হয়। সাগর রেজা (২২) চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার উদয়সাগর গ্রামের বাসিন্দা। তিনি আগে কলেজের মুসলিম ছাত্রাবাসের ই-ব্লকে অবস্থান করতেন।

ছাত্রদল ও শিবির নেতাদের দাবি, সাগরের ফেসবুক প্রোফাইলে ছাত্রলীগের মিছিল ও কর্মসূচিতে সক্রিয় অংশগ্রহণের ছবি এবং সরকারবিরোধী পোস্ট পাওয়া গেছে। প্রোফাইলে এখনো ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের পদবিও রয়েছে।

ছাত্রদলের কলেজ শাখার আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, “নিষিদ্ধ সংগঠনের এক কর্মীকে চিহ্নিত করে পুলিশে দেওয়া হয়েছে।”

ছাত্রশিবিরের কলেজ শাখার সভাপতি মাহমুদুল হাসান জানান, “সাধারণ শিক্ষার্থীদের নিপীড়নের অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।”

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাক আহম্মেদ বলেন, “তাঁকে প্রাথমিক চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে। তাকে পুরোনো একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় ২১ বিশ্ববিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন চুয়েট

জাতীয় বিশ্ববিদ্যালয়ের নতুন প্রো-ভিসি হলেন জাবি অধ্যাপক নুরুল ইসলাম

বাকৃবির সুলতানা রাজিয়া হলে সিঙ্গেল সিটের দাবিতে রাতভর ছাত্রী আন্দোলন

মধ্যরাতে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, দুই দিনের মধ্যে আবেদন করলে খাতা পুনঃনিরীক্ষা সম্ভব

ববির প্রো-ভিসি হিসেবে প্রফেসর ড. গোলাম রব্বানি’র যোগদান

যবিপ্রবি কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ময়মনসিংহে তারুণ্যের উৎসব উদযাপন

র‍্যাগিংয়ের ঘটনায় বাকৃবির তিন নারী শিক্ষার্থী হল থেকে সাময়িকভাবে বহিষ্কার

ময়মনসিংহে সড়কে পড়েছিল নিষিদ্ধ ছাত্রলীগ নেতার লাশ