শুক্রবার, 9 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা সম্পন্ন করলো নজরুল বিশ্ববিদ্যালয়।

প্রতিবেদক
Nitai Roy
শুক্রবার, ৯ মে ২০২৫ - ১:৫৪ অপরাহ্ন

ময়মনসিংহের ত্রিশালে অবস্থিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের GST  গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের `এ’ ইউনিট তথা বিজ্ঞান বিভাগের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে।

৯ই মে (শুক্রবার) সকাল ১১ টা থেকে দুপুর ১২ টা পর্যন্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষা পূর্বমূহুর্ত এবং পরীক্ষা চলাকালীন সময় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করতে সর্বাত্মক সহায়তা করেছে রোভার স্কাউট,বাংলাদেশ বর্ডার গার্ড,বাংলাদেশ পুলিশ,বাংলাদেশ সেনাবাহিনী,(র‍্যাপিড অ‍্যাকশন ব‍্যাটালিয়ন) র‍্যাব, আনসারসহ বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী। শিক্ষার্থীদের সহায়তার জন‍্য হেল্পডেস্ক এবং অভিভাবকদের বসার স্থানের ব‍্যবস্থা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনসহ বিভিন্ন এশোসিয়েশন, সংগঠন ও শিক্ষার্থীবান্ধব রাজনৈতিক দলসমূহ। এছাড়াও পরীক্ষার্থীদের নিয়ে আসা যানবাহনসমূহের জন‍্য গাড়ি পার্কিংয়ের সুব‍্যবস্থা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 

এ সময় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন বিশ্ববিদ‍্যালয়ের উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম, ট্রেজারার অধ‍্যাপক ড. মো. জয়নুল আবেদিন সিদ্দিকী,ভারপ্রাপ্ত রেজিস্টার অধ‍্যাপক ড. মো. মিজানুর রহমান, ,প্রক্টর ড. মো. মাহবুবুর রহমান এবং জিএসটি প্রতিনিধি, ডিসি, নির্বাহী অফিসারসহ বিশ্ববিদ্যালয়ের অন‍্যান‍্য প্রশাসন।

 

উপাচার্য অধ‍্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন – `আমি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেছি। ১২৭ টি কক্ষে প্রায় ৮ হাজার ৪৩৯ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছেন । ৮ টি কন্ট্রোল রুম কর্তৃক নিয়ন্ত্রনের মাধ‍্যমে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। এবং আমরা নিশ্চিত করতে চাই এবছরের ন‍্যায় আগামী বছরও গুচ্ছ ভুক্ত বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সর্বাত্বক সহায়তা করবো”।

এর আগে গত ২৫ই এপ্রিল `সি’ ইউনিট এবং ২রা মে `বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের পবিপ্রবি শাখার সহ-সভাপতি মশিউর বাবু আটক

আওয়ামী লীগের বিরুদ্ধে তারাব পৌরসভা ৩ নং ওয়ার্ডে প্রতিবাদ মিছিল

নেত্রকোণায় ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রনেতা রফিক খান মিল্কীর নেতৃত্বে বর্ণাঢ্য

মঙ্গলবার নারায়ণগঞ্জে আসছেন হাসনাত ও সামান্থা

পোরশায় ওয়ারেন্টভুক্ত ২ আসামি গ্রেফতার

জয়পুরহাটে ৪ বছর বয়সী রদিয়া আক্তারের খোঁজ মেলেনি

ববিতে শিক্ষক সংকট, ক্লাস নিচ্ছেন উপ-উপাচার্য

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

হাবিপ্রবিতে বাংলা বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

ওয়াজেদ সীমান্ত হত্যা মামলায় ব্যবহৃত চাকুসহ পলাতক আসামি চান্দি বাবু গ্রেফতার