বৃহস্পতিবার, 30 জানুয়ারি 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ভালুকায় চুরি-ডাকাতি, ছিনতাই বেড়ে চললেও মিলছে না প্রতিকার

প্রতিবেদক
মোঃ শয়ন ময়মনসিংহ জেলা প্রতিনিধি
বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি ২০২৫ - ১০:৫৯ অপরাহ্ন

ভালুকায় চুরি -ডাকাতি ছিনতাইসহ নানা ধারনের অপকর্ম বেড়েই চলেছে, এর কোন সুষ্ঠ সমাধান পাচ্ছে না ভালুকা উপজেলাবাসী। গত তিন মাসে ভালুকা উপজেলায় বসতবাড়িতে ঘরের জিনিস পত্র, স্বর্ণ অলংকার ও গরুসহ প্রায় ৩৫ টি চুরির ঘটনা ঘটে। তাছাড়া ৪টি ডাকাতি, ৮ টি ছিনতাই ও ২০ টি মসজিদের ব‍্যাটারি চুরির মতো জগণ্য ঘটনা ঘটে। এ ধরনের চুরি ছিনতাইয়ের ঘটনা ভালুকাতে এখন  নিত্য দিনই ঘটে যাচ্ছে। এইসব অপকর্মে অতিষ্ঠ ভালুকাবাসী। জান-মালের চরম নিরাপত্তাহীনতায় ভোগছে উপজেলার প্রতিটি জনগণ। গত  ২৮ জানুয়ারি ভালুকার মেদুয়ারী ইউনিয়ন থেকে এক কৃষকদের  জোরা মহিষ চুরি হয়, ঠিক একই দিনে ভালুকার ধীতপুর ইউনিয়নে ডাকাতি হয়।

এছাড়াও গত সোমবার রাতে একই উপজেলার ধলিয়া গ্রামের কাসেম মিয়ার  বেচে থাকার শেষ সম্বল চারটি গরু চুরি হয়। এর পরেই  মঙ্গলবার রাতে ভালুকা উপজেলার মেদুয়ারি ইউনিয়নের বরাইদ গ্রামের শিকল মিয়ার সি এন জি আগুন দেয় দুর্বৃত্তরা। জানা যায়, এসব ক্ষতিগ্রস্তদের তালিকায় অধিকাংশই মধ্যবিত্ত শ্রেনীর , খেটে খাওয়া পরিবার। যারা কিছু টাকা জমিয়ে দু একটি গরু, ছোট্ট গাড়ি অটো, সি এন জি ক্রয় করে জীবিকা নির্বাহ করতো। আজ তারা সবাই সর্বত্র হারিয়ে সর্বস্বান্ত। দু একটি চুরির ঘটনায় এলাকাবাসীর সহযোগিতায় প্রশাসন চোরকে আটক করতে পারলেও  এখনো  অনেক ছিনতাইকারী ও দুর্বৃত্ত হাতের নাগালের বাহিরেই রয়ে গেছে। তাই নিত্যদিন এসব অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। এমন অবস্থায় উপজেলার সর্বস্তরের জনগণের জান -মাল রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনীর আরো তৎপরতা আশা করে এলাকাবাসী। 

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

ভবিষ্যতের নেতৃত্ব শ্রমের মূল্য বোঝে: মে দিবস উপলক্ষে মাভাবিপ্রবি ছাত্রদের ভাবনা

পবিপ্রবির কবি সুফিয়া কামাল ও ফজিলাতুন্নেছা ছাত্রী হলে নবীনবরণ অনুষ্ঠিত

আদালত থেকে মামলার নথি গায়েব, বিচারাধীন মামলায় কি হবে?

ধর্ষণে অভিযুক্ত শিক্ষক ড. সুজন চৌধুরীকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার

পবিপ্রবির ফজিলাতুন্নেছা হলের নাম সরিয়ে সুলতানা রাজিয়া হল নামে ব্যানার টানালো শিক্ষার্থীরা

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

পোরশায় মহান স্বাধীনতা দিবস উদযাপিত

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিতে “Ratio et Oratio” শীর্ষক বিশেষ মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

যশোরে সিএইচসিপি লতিফার বিরুদ্ধে বিস্তর অভিযোগ