বুধবার, 14 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হলের সামনে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ঢাবি শিক্ষার্থীর মৃত্যু

মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
বুধবার, ১৪ মে ২০২৫ - ১:৪৩ পূর্বাহ্ন

ঢাবি শিক্ষার্থী সাম্য ছুরিকাঘাতে নিহত ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক শাহরিয়ার সাম্য ছুরিকাঘাতে নিহত হয়েছেন। বিষয়টি ছাত্রদলের একাধিক সূত্র নিশ্চিত করেছে।

জানা যায়, মঙ্গলবার (১৩ মে) রাতে মোটরসাইকেল চালিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের মুক্তমঞ্চের পাশ দিয়ে যাচ্ছিলেন সাম্য। এ সময় অপর একটি মোটরসাইকেলের সঙ্গে তার বাইকের ধাক্কা লাগে। এর জেরে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে দুর্বৃত্তরা সাম্যকে ধারালো অস্ত্র দিয়ে ডান রানের ওপর আঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে সেখানে তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে তার মরদেহ হাসপাতালের ইমার্জেন্সি বিভাগের করিডোরে রাখা রয়েছে। এ ঘটনায় একজনকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিষয়টি তদন্ত করছে এবং ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কাজ চলছে। ঘটনাটি ঢাকা বিশ্ববিদ্যালয় অঙ্গনে গভীর শোক ও উদ্বেগের সৃষ্টি করেছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবিতে জিএসটি গুচ্ছের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

হাবিপ্রবির ৪ প্রশাসনিক কর্মকর্তাকে পুলিশের কাছে সোপর্দ বৈষম্যবিরোধী শিক্ষার্থীরা

“আমাদের বিশ্ববিদ্যালয় নিয়ে গভীর চক্রান্ত চলছে”- রাবি উপাচার্য

যশোরে সাংবাদিকদের সঙ্গে জামায়াতের মতবিনিময়, পাশে থাকার অঙ্গিকার

নড়াইলে পুলিশের অভিযানে দুই ইউপি চেয়ারম্যানসহ ৪ জন গ্রেফতার

ইবিতে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দুর্নীতির তথ্য চেয়ে বিজ্ঞপ্তি

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।

নড়াইলে হিন্দু বৃদ্ধা শুভা রাণী বিশ্বাস’র জমি দখল ও ঘরবাড়ি ভাঙচুর থানায়  অভিযোগ 

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধশতাধিক

প্রকল্প পরিচালককে পদত্যাগের আল্টিমেটাম দিলো জবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা