রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক

প্রতিবেদক
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ১৮ মে ২০২৫ - ২:১৬ অপরাহ্ন

হবিগঞ্জ বিজিবির অভিযান, ৩ দিনে ২ কোটি ৮৫ লাখ টাকার ভারতীয় পণ্য ও যানবাহন আটক নিজস্ব প্রতিবেদক, হবিগঞ্জঃ হবিগঞ্জ (৫৫ বিজিবি) গত তিন দিনে চোরাচালানবিরোধী ১১টি পৃথক অভিযান চালিয়ে প্রায় ২ কোটি ৮৫ লাখ ৩৬ হাজার ৮২০ টাকা মূল্যের ভারতীয় পণ্য ও যানবাহন আটক করেছে। এসব পণ্যের মধ্যে রয়েছে আইফোনের ডিসপ্লে, চকলেট, কসমেটিক্স, ছাদের টালি টাইলস, হিমায়িত গরুর মাংস, গাঁজা, বিয়ার, ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, বাংলাদেশি রাবার, বাই-সাইকেল ও ট্রাক। বিজিবি সূত্রে জানা যায়, চিমটিবিল বিওপি’র অধীনে একাধিক অভিযানে ১ কোটি ৬৭ লাখ ১৮ হাজার ১৭০ টাকা মূল্যের আইফোন ও অন্যান্য দামী ফোনের ডিসপ্লে ও চকলেট আটক করা হয়। একই সময়ে সীমান্তের ৫ কিঃ মিঃ অভ্যন্তরে মাধবপুর উপজেলার জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় পরিচালিত আরো দুটি পৃথক অভিযানে ১ কোটি ১৬ লাখ ৪৯ হাজার টাকা মূল্যের ভারতীয় কসমেটিক্স টাইল্স এর আড়ালে লুকায়িত অবস্থায়, মাছের খাবারের আড়ালে ভারতীয় হিমায়িত গরুর মাংস ও একটি ট্রাক জব্দ করা হয়। অন্যদিকে, সিন্দুরখান, কাকমারাছড়া, দুধপাতিল, রাজেন্দ্রপুর ও তেলিয়াপাড়া বিওপি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত সাতটি অভিযানে ১ লাখ ৬৯ হাজার ৬৫০ টাকা মূল্যের ১২ কেজি গাঁজা, ১৮ বোতল বিয়ার, ৭৫ বোতল ইস্কাফ সিরাপ, ফুচকা, চিনি, রাবার ও বাই-সাইকেল আটক করা হয়। আটককৃত মালামাল ও যানবাহন যথাযথ আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট থানায় ও জেলা কাস্টমসে হস্তান্তর করা হয়েছে এবং পৃথক মামলা দায়ের করা হয়েছে। বিজিবি অধিনায়ক তানজিলুর রহমান বলেন, অভিযান অব্যাহত থাকবে।

–আবু হাসিব খান চৌধুরী পাবেল হবিগঞ্জ

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

ধনুয়াখলা মাওলানা আলী আহাম্মদ(র:) পাঠাগার উদ্বোধন

নগরের অধিকাংশ কোচিং সেন্টার বন্ধের নিদের্শনা মানছে না

বর্জন করুন দখলদার ইসরায়েলি পণ্য, গ্রহণ করুন দেশীয় পণ্য ববি ছাত্রদল

রাবি আরবি বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের রেজিস্ট্রেশনের সময় বাড়লো

দিনে বখশিশের খোঁজে ব্যস্ত নৈশপ্রহরী, রাতে দায়িত্বে গাফিলতি

রুয়েটের ভর্তি আবেদন শেষ হচ্ছে কাল

যশোর জেলা বিএনপির নির্বাচন নিয়ে নেতা-কর্মীদের উৎসবের আমেজ, ৫টি পদে তফসিল ঘোষণা

সন্তোষপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম গ্রেফতার।

হাবিপ্রবি সংলগ্ন নারী শিক্ষার্থীদের মেসে প্রক্টরের মতবিনিময়

পবিপ্রবির নতুন রেজিস্ট্রার প্রফেসর ড. মামুন অর রশিদ