রবিবার, 18 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ডিআইইউসাসের সাথে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ প্রতিনিধিদের শুভেচ্ছা বিনিময়

প্রতিবেদক
Delowar Mahmud
রবিবার, ১৮ মে ২০২৫ - ১১:১২ অপরাহ্ন

 

দেলোয়ার মাহমুদ, ডিআইইউ প্রতিনিধিঃ

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ- ডিআইইউ’র প্রতিনিধিরা ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির (ডিআইইউসাস)-এর নবনির্বাচিত কমিটিকে উষ্ণ শুভেচ্ছা জানিয়েছে। 

 

রবিবার (১৮ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পুরাতন ক্যাম্পাসে ইসলামী ছাত্র আন্দোলনের ডিআইইউ’র  সভাপতি  শামীম মাতুব্বর সাংবাদিক সমিতির সদস্যদের হাতে ফুল তুলে দেন।

 

শুভেচ্ছা বিনিময়কালে শামীম মাতুব্বর বলেন, ইসলামী ছাত্র আন্দোলন সর্বদা শিক্ষার্থীদের পাশে রয়েছে এবং তাদের অধিকার রক্ষায় বদ্ধপরিকর। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিক সমিতির নবনির্বাচিত সদস্যরা ক্যাম্পাসে গঠনমূলক ও ইতিবাচক ভূমিকা পালন করে বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সহযোগিতা করবে।

 

ডিআইইউ সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিনিধিদের শুভেচ্ছার জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, সাংবাদিক সমিতি সকলের সহযোগিতা নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরতে এবং শিক্ষার্থীদের যেকোনো প্রয়োজনে পাশে থাকতে সর্বদা প্রস্তুত থাকবে। 

 

উক্ত অনুষ্ঠানে সাংবাদিক সমিতির অন্যান্য সদস্যবৃন্দ এবং ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন, যেখানে পারস্পরিক সহযোগিতা ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ নিয়ে আলোচনা হয়। এই শুভেচ্ছা বিনিময় উভয় সংগঠনের মধ্যে একটি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনে সহায়ক হবে বলে আশা করা যায়।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবির ছাত্রলীগ নেতা আটক বিকেলে ঘুরতে গিয়ে

শেকৃবি গ্র্যাজুয়েটদের বাদ রেখেই বাংলাদেশ কৃষি অর্থনীতিবিদ সমিতির কমিটি গঠন

যশোরের মাহফিলের শেষ দিন আজ আসছেন আজহারী ও শায়খ আব্দুল্লাহ

চার বছরে পা রাখল তিতুমীর কলেজে আইটি সোসাইটি

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

অবৈধ ইটভাটায় দখল-দূষণে বিপর্যস্ত কুড়িগ্রাম ৭৬টি ভাটার নেই পরিবেশ ছাড়পত্র, তবুও চালু

ময়মনসিংহে অম্বিকাগঞ্জ মহাবিদ্যালয়ের সাবেক রেক্টর বিরুদ্ধে মানববন্ধন

শিক্ষককে অপমানের প্রতিবাদে যবিপ্রবির শিক্ষকদের মানববন্ধন

নেত্রকোণায় কৌশিক রায়ের নেতৃত্বে ঝটিকা মিছিল, মিছিলকে কেন্দ্র করে আরেক ছাত্রলীগ নেতার বাড়ীতে হামলা

ইবি ছাত্রদলের ক্যাম্পাস পরিচ্ছন্নতা অভিযান