মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতা শুরু ২১ মে

মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মোঃ নাসরুল্লাহ সাকিব, রামপুরা (ঢাকা) প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৪:৩৪ অপরাহ্ন

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে আগামী ২১ মে থেকে শুরু হচ্ছে “৩৭তম জাতীয় বয়সভিত্তিক সাঁতার ও ডাইভিং প্রতিযোগিতা-২০২৫”। রাজধানীর মিরপুরে অবস্থিত জাতীয় সুইমিং কমপ্লেক্সে আয়োজিত এই প্রতিযোগিতা চলবে ২৪ মে পর্যন্ত। আজ মঙ্গলবার ফেডারেশনের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রতিযোগিতায় বালক-বালিকারা পাঁচটি বয়সভিত্তিক গ্রুপে (অনূর্ধ্ব ১০, ১১-১২, ১৩-১৪, ১৫-১৭ ও ১৮-২০) অংশগ্রহণ করবে। এবারের আয়োজনে সাঁতারে মোট ১০০টি ইভেন্ট এবং ডাইভিংয়ে ৪টি ইভেন্টসহ মোট ১০৪টি ইভেন্ট অনুষ্ঠিত হবে। ডাইভিংয়ের ইভেন্টগুলো অনুষ্ঠিত হবে মিরপুর ডাইভিং পুলে।

প্রতিযোগিতায় অংশ নিতে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভাগীয় ও জেলা ক্রীড়া সংস্থা, সুইমিং ক্লাব, বিকেএসপির মতো ৮০টি দলের প্রায় ৫৫০ জন সাঁতারু। এছাড়াও থাকবেন ১১০ জন টীম অফিসিয়াল ও ১০০ জন মিট অফিসিয়াল। চূড়ান্ত খেলোয়াড় তালিকা মেডিকেলের পর নির্ধারিত হবে। অংশগ্রহণকারীদের যাতায়াত, থাকা-খাওয়ার ব্যয় বহন করবে ফেডারেশন।

পুরস্কার হিসেবে বিজয়ীদের দেওয়া হবে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পদক। দলগতভাবে চ্যাম্পিয়ন ও রানারআপ দলকে দেওয়া হবে ট্রফি। পাশাপাশি সেরা বালক ও বালিকা সাঁতারুকে সম্মাননা ট্রফি ও প্রাইজমানি প্রদান করা হবে। আয়োজনে বরাদ্দকৃত বাজেট ৪৫ লক্ষ টাকা।

প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠান ২১ মে বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সহ-সভাপতি ও মিয়া ভাই ফাউন্ডেশনের চেয়ারম্যান জনাব মিজানুর রহমান (মিয়া ভাই)। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন ফেডারেশনের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন।

অন্যদিকে, ২৪ মে বিকাল ৪টায় অনুষ্ঠিতব্য পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান এডমিরাল এম নাজমুল হাসান, ওএসপি, এনপিপি, এনডিসি, এনসিসি, পিএসসি।

সংবাদ সম্মেলনের শেষে আয়োজকরা প্রতিযোগিতার সুষ্ঠু ও সফল আয়োজনে সকলের আন্তরিক সহযোগিতা কামনা করেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

পোরশায় আম চাষীদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

বাকৃবির সোহরাওয়ার্দী হলে র‍্যাগিংয়ের অভিযোগে ২৮ শিক্ষার্থীকে হল থেকে বহিষ্কার

বাইডেনের উল্টো বক্তব্য নেতানিয়াহুর, সিনওয়ারকে হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা

ডিআইইউ সিএসই স্পিকার ক্লাবের নেতৃত্বে সুমাইয়া-মেহেদি

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠান আয়োজিত

যবিপ্রবি মেডিকেল সেন্টারে আবারও প্রধান চিকিৎসক ডাঃ দীপক কুমার মন্ডল

যশোর জেলা বিএনপির মহাসমাবেশ, পৌঁছেছেন মহাসচিব ও প্রধান অতিথি মির্জা ফখরুল

আকাশে লক্ষ তারা, বিয়ের বাজারে আমিই সেরা,নববর্ষে ভিন্নধর্মী আয়োজনে জাবিপ্রবি

রূপগঞ্জে অপারেশন ডেভিল হান্ট অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ৩ জন গ্রেপ্তার