মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

নড়াইলে ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি গ্রেফতার

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৪:২৮ অপরাহ্ন

জেলা প্রতিনিধি:

নড়াইলের কালিয়া উপজেলায় ধর্ষণ মামলার প্রধান পলাতক আসামি রাব্বি শেখ (২২) নামে এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ।

উজ্জ্বল রায়, জেলা প্রতিনিধি নড়াইল থেকে জানান, মঙ্গলবার (২০ মে) কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত এর আগে সোমবার (১৯ মে) বিকেলে উপজেলার পোল বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার রাব্বি শেখ উপজেলার খড়রিয়া গ্রামের ইমরান শেখের ছেলে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ভুক্তভোগী এক তরুণীর সঙ্গে মামলার প্রধান আসামি রাব্বির মোবাইল ফোনে পরিচয় হয়। এর কিছুদিন পরে সে ওই তরুণীকে বিয়ের প্রলোভন দেখিয়ে (১৮ এপ্রিল) রাতে উপজেলার খড়রিয়া গ্রামে রাব্বির বন্ধু শাহিনের (২৭) বাড়িতে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে। পরে তরুণীর মা ধর্ষণের বিষয় জানতে পেরে (২০ এপ্রিল) রাব্বি শেখ এবং শাহিনের বিরুদ্ধে কালিয়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।

গত সোমবার (১৯ মে) বিকেলে গোপন সংবাদ পেয়ে র‌্যাব-৬ ভাটিয়াপাড়া ক্যাম্প ও কালিয়া থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে উপজেলার পোল বাজার এলাকা থেকে রাব্বিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

কালিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, র‍্যাব ও থানা পুলিশের একটি দল সোমবার বিকেলে অভিযান চালিয়ে আসামি রাব্বি শেখকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

উল্লাপাড়ায় বিএনপি নেতাকে হাতুড়িপেটা করেননি জামায়াত শিবিরের নেতা কর্মীরা, স্পষ্ট বিবৃতি

খুলনা জেলা সমিতির নেতৃত্বে নাঈমুল-ইফতি

ফুলবাড়ীতে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ

ডিআইইউ’তে ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’ শুরু: ফুটবল উন্মাদনায় অর্থনীতি বিভাগ

মেধাবীদের নিয়োগ দিয়ে দৃষ্টান্ত তৈরি করলেন বাকৃবি উপাচার্য

ময়মনসিংহে আর্চ স্টীল সেতু নকশা অনুযায়ী নির্মাণের দাবীতে মানববন্ধন

সংক্ষিপ্ত সিলেবাসে ২০২৬ সালের এসএসসি পরীক্ষার নম্বর বণ্টন প্রকাশ

নজরুল বিশ্ববিদ্যালয়ে টানা তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হয়েছে `গবেষণা মেলা’

টাইমস হায়ার র‌্যাঙ্কিংয়ে দেশ সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় যবিপ্রবি

জুলাই খুনিদের বিচারের দাবিতে নজরুল বিশ্ববিদ্যালয়ে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন