মঙ্গলবার, 11 মার্চ 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে নারী শিক্ষার্থীদের মশাল মিছিল: দাবি ধর্ষকের সর্বোচ্চ শাস্তি

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
মঙ্গলবার, ১১ মার্চ ২০২৫ - ১২:০১ পূর্বাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিভিন্ন হলের নারী শিক্ষার্থীরা দেশজুড়ে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে মশাল মিছিলের আয়োজন করেছে।

 

সোমবার (১০ মার্চ) সন্ধ্যা সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের কে আর মার্কেটে শিক্ষার্থীরা একত্রিত হতে থাকেন। সেখান থেকে মশাল মিছিলটি বের হয়ে জব্বারের মোড় ঘুরে পুনরায় কে আর মার্কেটে এসে শেষ হয়। এ সময় অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

 

এ সময় বাকৃবির কৃষি অর্থনীতি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা বলেন, দেশে ধর্ষণ, নারী নির্যাতনের মতো ঘটনা অহরহ ঘটছে। এরই প্রেক্ষিতে আজ আমাদের রাজপথে নামতে হয়েছে। অন্তর্বর্তী সরকারের পদক্ষেপগুলো সন্তোষজনক নয়, তারা ধর্ষকদের শাস্তির আওতায় আনতে পারছে না, এমনকি ধর্ষকদের আটক করার পর জামিন দিয়ে দেওয়া হচ্ছে। প্রতি ৯ ঘণ্টায় ২ জন নারী অথবা শিশু ধর্ষণের শিকার হচ্ছে, এমন পরিস্থিতিতে আমরা রুমে বসে থাকতে পারি না। যতদিন ধর্ষকদের বিচার না হবে, আমরা আন্দোলন চালিয়ে যাবো।

 

বাকৃবির চতুর্থ বর্ষের শিক্ষার্থী পুষ্পিতা ভট্টাচার্য বলেন, সারাদেশে যে ধর্ষণের ঘটনা ঘটছে, তার বিপরীতে অন্তর্বর্তী সরকারের কোনো বিচার বাস্তবায়ন আমরা দেখছি না, এমনকি স্বরাষ্ট্র উপদেষ্টার থেকেও কোনো আশানুরূপ সাড়া পাচ্ছি না। স্বরাষ্ট্র উপদেষ্টা সম্পূর্ণরূপে ব্যর্থ। অবিলম্বে উনার পদত্যাগ করা উচিত। পাশাপাশি নারী ও শিশুদের জন্য নিরাপদ রাষ্ট্র নিশ্চিত করতে হবে।

 

উল্লেখ্য, মশাল মিছিলে বাকৃবির প্রায় শতাধিক নারী শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ে এখন সম্ভাবনাময় কৃষি পন্য হচ্ছে মসলা জাতীয় ফসলের চাষ

রাবির সংগীত বিভাগের অ্যালামনাই অ্যাসোসিয়েশনের প্রথম কমিটি

রূপগঞ্জে সিটি গ্রুপের দখলকৃত সরকারি খাল-হালট পুনরুদ্ধারের দাবিতে মানববন্ধন

সাবেক এমপি আবুল আজিজের জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ

পবিপ্রবিতে বর্ণিল আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নরসিংদীর বেলাবোতে সড়ক দূর্ঘটনায় উপ-সহকারী প্রকৌশলী নিহত

জুলাই বিপ্লবের নিহত ও আহতদের দায়ের করা মামলার দৃশ্যমান বিচার ও দ্রুত নির্বাচন দিতে হবে – মোঃ মমিনুল হক সরকার

গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়: প্রস্তুতি শেষ, ভর্তি যুদ্ধ শুরু কাল

যশোর মেডিকেলে ইন্টার্ন ডাক্তারদের নেতৃত্বে স্বৈরাচার সরকারের ডা. ইমাম, নতুন কমিটি দাবি

গুরুতর আহত,চিকিৎসাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে।