মঙ্গলবার, 20 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কাস্টমসের চাকরির নামে প্রতারণা প্রাণনাশের হুমকি প্রতিবাদের মামুনের সংবাদ সম্মেলন

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
মঙ্গলবার, ২০ মে ২০২৫ - ৮:৫২ অপরাহ্ন

যশোরে কাস্টমস অফিসে চাকরি দেওয়ার প্রলোভনে প্রতারণা, অপহরণ এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন মামুন হোসেন।

মঙ্গলবার দুপুরে প্রেসক্লাব যশোর মিলনায়তনে মনিরামপুর উপজেলার যুবক মামুন হোসেন সংবাদ সম্মেলনে মাধ্যমে এ অভিযোগ করেন।

লিখিত অভিযোগে মামুন হোসেন বলেন, ২০২১ সালের ৩ সেপ্টেম্বর গ্রামের তিন ব্যক্তি হাফিজুর রহমান, রবিউল ইসলাম ও আব্দুস সালাম কাস্টমস অফিসে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তাঁর কাছ থেকে ১৮ লাখ টাকা নেন। নিয়োগপত্রের ফটোকপি দিলেও পরে জানা যায়, তা জাল।

বিষয়টি জানিয়ে টাকা ফেরত চাইলে অভিযুক্তরা হুমকি দেন। বাধ্য হয়ে ২০২৩ সালের সেপ্টেম্বরে তিনি আদালতে প্রতারণার মামলা করেন। মামলাটি এখন সিআইডির তদন্তাধীন। মামলার পর পাল্টা তিনটি মামলা করা হয় তাঁর বিরুদ্ধে।

তিনি অভিযোগ করেন, ২০২৪ সালের জানুয়ারিতে অজ্ঞাত সন্ত্রাসীরা তাঁকে অপহরণ করে শারীরিক নির্যাতন করে। এ ছাড়া, তাঁর বাবা আবু কালামকেও অপহরণ করে স্ট্যাম্পে স্বাক্ষর নিতে চেয়েছিল অভিযুক্তরা।

সংবাদ সম্মেলনে প্রতারণার শিকার মামুন বলেন, আমি ও আমার পরিবার এখন নিরাপত্তাহীনতায় ভুগছি। তাই প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, মামুনের মা মনজুয়ারা বেগম, বাবা আবু কালাম ও ভাই মোস্তাক হোসেন।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পবিপ্রবির জনসংযোগ ও প্রকাশনা বিভাগের নতুন শাখা প্রধান ইমাদুল হক প্রিন্স

সেচ্ছাসেবী কাজের মাধ্যমে মানুষের পাশে থাকতে চায় প্রাউড অফ পটুয়াখালী সেচ্ছাসেবী সংগঠন

পোরশায় ফায়ার সার্ভিস স্টেশন চালু হলেও নেই প্রয়োজনীয় উদ্ধার সামগ্রী।

ময়মনসিংহ মুক্তিপণ আদায়কারী চক্রের ০৪সদস্য নগদ অর্থসহ গ্রেফতার; প্রাইভেটকার উদ্ধার।

নাগেশ্বরীতে ডেভিল হান্ট অভিযানে সাবেক পৌর মেয়র গ্রেফতার

মাতৃভাষা দিবসে আয়োজিত হতে যাচ্ছে ইবি ছাত্রশিবিরের বিজ্ঞান উৎসব

জুলাই অভ্যুত্থানের মূল নায়ক তারেক রহমান- এটিএম আব্দুল বারী ড্যানি 

এসপি, ওসির স্বাক্ষর জাল করে ভূয়া পুলিশ ক্লিয়ারেন্স তৈরীঃ জালিয়াতি চক্রের ৪ সদস্য গ্রেফতার

রাবিতে শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠান হিসেবে যাত্রা শুরু করলো এমবিএক্সটি

কুবিতে শিক্ষক নিয়োগ অস্বচ্ছতার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষার্থীদের সংবাদ সম্মেলন