বুধবার, 21 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

শার্শায় বন্যপ্রাণী তক্ষকসহ ২ পাচারকারী আটক

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২১ মে ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

যশোরের বন্যপ্রাণী তক্ষক পাচারের অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।

সোমবার (১৯ মে) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শার্শার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- মাটিপুকুর গ্রামের মৃত হাসেম আলী ব্যাপারীর ছেলে করিম হোসেন (৪৮) ও মেহেরপুর জেলার গাংনী উপজেলার সাহেবনগর গ্রামের আব্দুল হান্নানের ছেলে মামুনুর রশীদ (৪২)।

মঙ্গলবার (২০ মে) শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কেএম রবিউল ইসলাম এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, বন্যপ্রাণী পাচারের গোপন তথ্যের ভিত্তিতে শার্শা থানার উপ-পরিদর্শক (এসআই) হযরত আলী ও সোহানুর রহমান ফোর্স নিয়ে সোমবার দিবাগত রাত ১০টা ৩৫ মিনিটের দিকে উপজেলার মাটিপুকুর গ্রামে অভিযান চালান। অভিযানে করিম হোসেন ও মামুনুর রশীদকে আটক করা হয়।

পরে আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে করিম হোসেনের বসত ঘরের ভেতরে প্লাস্টিকের ঝুড়িতে রাখা একটি বন্য প্রাণী তক্ষক সাপ উদ্ধার করা হয়।

ওসি কেএম রবিউল ইসলাম আরও জানান, আটক করিম হোসেনের বিরুদ্ধে একই ধরনের অপরাধে শার্শা থানায় আরো একটি মামলা রয়েছে।

এ ঘটনায় শাশা থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আটক ব্যক্তিদ্বয়কে মঙ্গলবার বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

যবিপ্রবিতে “রামাদান চেঞ্জ মাই এভরিথিং” প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠিত

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

রাজশাহীর দুর্গাপুরে উন্মুক্ত লটারির মাধ্যমে ওএমএস ডিলার নিয়োগ, প্রশংসায়  ইউএনও

পবিপ্রবি নিউট্রিশন ক্লাবের নেতৃত্বে আশিক ও সিয়াম

যবিপ্রবিতে “রোবো টেক অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

হোসেনপুরে অটোর যানযটে চরম ভোগান্তিতে মানুষ

বিশ্ব নিরাপদ মাতৃত্ব দিবস: নিরাপদ মা, সুস্থ জাতি গঠনের অঙ্গীকার

ইউনিস্যাব রাজশাহীর নতুন কমিটি গঠন

টাইমস র‍্যাঙ্কিংয়ে ডিআইইউ’র সাফল্য

শিক্ষা উন্নয়নের প্রত্যয়ে ঢাকায় সংসদ নির্বাচন করবেন হাবিপ্রবি’র শিক্ষার্থী তানভীর