বুধবার, 21 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

অভয়নগর থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বুধবার, ২১ মে ২০২৫ - ১২:০৮ পূর্বাহ্ন

যশোরের শাকিল আহমেদ পরামানিক ওরফে শাকিল (২৮) নামের শ্রমিকের  ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে অভয়নগর  পুলিশ।

মঙ্গলবার দুপুরে উপজেলার ভাঙ্গাগেট লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাকিল আহমেদ পরামানিক কুষ্টিয়া জেলার দৌলতপুর উপজেলার ফিলিপনগর গ্রামের মনিরুল ইসলাম পরামানিকের ছেলে। তিনি অভয়নগরের নওয়াপাড়া নদীবন্দর এলাকার সরদার মিল ঘাটে শ্রমিক হিসেবে কাজ করেন।

 

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে অভয়নগর উপজেলার লক্ষীপুর গ্রামের খন্দকারপাড়ার শহিদুল ইসলামে মেয়ে সিনথিয়ার সঙ্গে শাকিলের বিয়ে হয়। বিয়ের পর থেকে শাকিল শ্বশুর বাড়িতেই বসবাস করছিলেন। তাদের সংসারে সাফওয়ান নামে চার বছর বয়সী একটি ছেলে রয়েছে।

নিহতের স্ত্রী সিনথিয়া বেগম বলেন, ‘সোমবার রাত ১০টার দিকে জরুরি কাজের কথা বলে শাকিল ১ হাজার ৫শ টাকা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। এরপর রাতে সে আর বাড়ি ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর মঙ্গলবার সকালে বাড়ির পেছনের একটি গাছে তার ঝুলন্ত মরদেহ দেখতে পাই। আত্মহত্যার কারণ সম্পর্কে আমাদের কিছুই জানা নেই।

এদিকে গ্রামবাসী জানিয়েছেন,  গত এক বছর ধরে শাকিলকে স্থানীয় ও বহিরাগত মাদক কারবারিদের সঙ্গে চলাফেরা করতে দেখা গেছে।

পরে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে অভয়নগর থানা পুলিশ ময়না তদন্তের জন্য লাশ উদ্ধার করেন।

অভয়নগর থানার ওসি আব্দুল আলীম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনার স্থলে গিয়ে নাস উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। বিষয়টি আত্মহত্যা নাকি হত্যা সে বিষয়ে তদন্তের পরে জানানো সম্ভব হবে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

নড়াইলে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মিম গ্রেফতার

পাবিপ্রবির চাঁপাইনবাবগঞ্জের জেলা ছাত্র কল্যাণ সমিতির বিদায় ও নবীনবরণ অনুষ্ঠিত

পবিপ্রবিতে রিসার্চ ফেস্টিভ্যাল ২০২৫: গবেষণায় দীপ্তির নতুন আলো

জাবিপ্রবিতে এম্বুলেন্সের দাবিতে মানববন্ধন

বাকৃবিতে জিআইএস ম্যাপিংয়ের কর্মশালার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

বাউফলে তরমুজের বাম্পার ফলন,কৃষকের মুখে হাসি

নওগাঁর পোরশায় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ইউপি মেম্বার মৃত্যু

রাবিতে পাঁচ দিনব্যাপী একুশে বইমেলা শুরু, থাকছে জুলাই স্মৃতি কর্ণার

নাজিরপুরের বৈঠাকাটায় আশার সদস্যদের জলবায়ু পরিবর্তন মোকাবিলায় লবনাক্ত, জলমগ্ন সহিষ্ণু জাতের ফসল চাষ পদ্ধতি বিষয়ক প্রশিক্ষন অনুষ্ঠিত

ফুলবাড়ীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা