বৃহস্পতিবার, 22 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

প্রেসক্লাব যশোরের সদস্য ও সত্যপাঠের নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের আকস্মিক মৃত্যু

প্রতিবেদক
এস হাসমী সাজু যশোর প্রতিনিধি
বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ - ৬:১৩ পূর্বাহ্ন

 

প্রেসক্লাব যশোরের  সদস্য ও দৈনিক সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক সৈয়দ শাহাবুদ্দিন আলম (আলম ভাই) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বুধবার দুপুরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর ২৫০শয্যা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে যশোরের গণমাধ্যম অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। শাহাবুদ্দিন আলম পেশাগত জীবনে সততা, দক্ষতা ও দায়বদ্ধতার দৃষ্টান্ত রেখে গেছেন। তিনি দীর্ঘদিন ধরে যশোরের সাংবাদিকতায় সক্রিয়ভাবে কাজ করে আসছিলেন। বিভিন্ন সামাজিক ও সাংগঠনিক কর্মকাণ্ডেও তাঁর অংশগ্রহণ ছিল প্রশংসনীয়।

বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরে শেষ শ্রদ্ধা  জানানো হবে। জানাজার শেষে এদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।

তাঁর মৃত্যুতে প্রেসক্লাব যশোরের নির্বাহী কমিটি গভীর শোক প্রকাশ করেছে। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ বলেন, “আলম ভাই ছিলেন আমাদের সহকর্মীদের মধ্যে একজন অভিভাবকসুলভ ব্যক্তি। তাঁর মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি। 

এদিকে সত্যপাঠ পত্রিকার নির্বাহী সম্পাদক শাহাবুদ্দিন আলমের মৃত্যুতে শোক জ্ঞাপন করেছেন 

 সাংবাদিক ইউনিয়ন যশোরের নেতৃবৃন্দ।

এক বিবৃতিতে সংগঠনের সভাপতি আকরামুজ্জামান ও সাধারণ সম্পাদক এসএম ফরহাদ সাংবাদিক শাহাবুদ্দি আলমের এই আকষ্মিক মৃত্যুতে শোক প্রকাশ করেন এবং তার বিদেহী আত্মার মাগফিরাত কামনাসহ শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।   

আরো সব প্রকাশ করেছেন দৈনিক সত্যপাঠ পত্রিকার উপদেষ্টা ইকবাল কবির জাহিদ,প্রকাশক মাছুমা আক্তার ও সম্পাদক আমিরুল আলম খান।

যশোর জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি শেখ দিনু আহমেদ ও সাধারণ সম্পাদক দেওয়ান মোর্শেদ আলম ।                                                                                  

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেকৃবিতে আন্ত:সেমিস্টার ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত

সৌদিতে বাংলাদেশি প্রবাসী অপহরণের ২৬ ঘণ্টা পর উদ্ধার, দূতাবাস থেকে মেলেনি সহযোগিতা

ইবি আইকিউএসি’র নতুন পরিচালক অধ্যাপক নাজিমুদ্দিন

সাংবাদিকের ওপর হামলার ঘটনায় ডিআইইউসাসের নিন্দা

কলেজ ছাত্রীকে ব্লাকমেইল করার চেষ্টায় গ্রেফতার ১

শেকৃবিতে নিয়োগের নামে আওয়ামী পুনর্বাসন ও অর্থ লেনদেনের অভিযোগ

হবিগঞ্জ মেডিকেল কলেজ স্থানান্তরের অপচেষ্টার প্রতিবাদে শিক্ষার্থীরা সড়ক অবরোধ

ইসরায়েলি হামলায় ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান নিহত

জাবিপ্রবিতে আন্তঃবিভাগ ব্যাডমিন্টনে চ্যাম্পিয়ন গণিত ও ব্যবস্থাপনা বিভাগ

যবিপ্রবির ৪৯ শিক্ষার্থীর ইন্টার্নশিপ প্রোগ্রাম উদ্ভোধন