সোমবার, 26 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

গোবিন্দগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালো রিকশা চালক মিলন

প্রতিবেদক
Md Ashrafuzzaman
সোমবার, ২৬ মে ২০২৫ - ৯:২০ অপরাহ্ন

আশরাফুজ্জামান সরকার, গাইবান্ধাঃ

গাইবান্ধার গোবিন্দগঞ্জে যাত্রীবাহী দুই বাসের চাপায় মিলন ব্যাপারি (৩০) নামে এক রিকশা চালক নিহত হয়েছে। সোমবার (২৬ মে) বিকাল দিকে পৌরসভার বোয়ালিয়া এলাকায় চক্ষু হাসপাতালের সামনে ঢাকা-রংপুর মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত মিলন ব্যাপারি উপজেলার মহিমাগঞ্জ ইউনিয়নের পুনতাইড় ফকিরপাড়া গ্রামের মৃত মোসলেম উদ্দিন ব্যাপারির ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বিকালে বোয়ালিয়া হতে দুইজন যাত্রী নিয়ে পৌর শহরের দিকে যাচ্ছিলেন রিকশা চালক মিলন। পথিমধ্যে পেকস চক্ষু হাসপাতালের সামনে রংপুর থেকে শেরপুরগামী সিমান্ত এক্সপ্রেস (ঢাকা মেট্রো-ব ১২-২০৪২) বাস পিছন থেকে রিকশাটিকে ধাক্কা দেয়। এতে রিকশাটি উল্টে গিয়ে যাত্রীসহ চালক মহাসড়কের উপর ছিটকে পড়ে। এসময় পিছনে থাকা রংপুর থেকে রাজশাহীগামী পথের সাথী বাসটি (ঢাকা মেট্রো-ব ১২-০৪১৩) ওভারটেকিং করতে গিয়ে রিকশা চালক মিলনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মিলন ব্যাপারি নিহত হন।

পরে আহত দুই যাত্রী গোলাপবাগ মহিলা দাখিল মাদ্রাসার সুপার শামছুল হক ও আশরাফুল ইসলামকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ঘাতক বাস দু’টি আটক করে হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে। তবে ঘটনার পরপরই ড্রাইভার ও হেলপার পালিয়ে গেছে। নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বরগুনার তালতলীতে বিএনপির দু’গুরুপে ভিন্ন ভিন্ন ভাবে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছেন

ছাত্রলীগের পোশাক বদলে ছাত্রদলে অনুপ্রবেশ, কাঠগড়ায় সাকিল

মনের আনন্দে ধান কাটছে কৃষক

পবিপ্রবি উপাচার্য হিসেবে ২ মাস পূর্ণ করলেন ড. রফিকুল ইসলাম

ইসরায়েলে টানা তৃতীয় আঘাত, ছাড় না দেওয়ার হুঁশিয়ারি খোমেনির

ইবিতে শহীদ পরিবারের কেউ ভর্তি হতে এলে বিশেষ ব্যবস্থা করা হবে : উপাচার্য

ক্রসফায়ারে হত্যার ঘটনায় সাবেক ডিবির ওসিসহ ১৭ পুলিশের বিরুদ্ধে তদন্ত করতে পিবিআইকে নির্দেশ

জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন করা যাবে না-মির্জা ফখরুল

বেস্ট পেপার অ্যাওয়ার্ড পেলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের তিন শিক্ষার্থী

নির্মাণ সামগ্রী তৈরি করে হয়েছেন স্বাবলম্বী