সোমবার, 11 নভেম্বর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ময়মনসিংহে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভা

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
সোমবার, ১১ নভেম্বর ২০২৪ - ৩:০৫ অপরাহ্ন

ময়মনসিংহে সম্মিলিত পেশাজীবি পরিষদের উদ্যোগে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১১ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে আলোচনা সভার বিষয়টি নিশ্চিত করেন বাকৃবির জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মোহাম্মদ তৌফিকুল ইসলাম। জানা যায়, গত রোববার (১০ নভেম্বর) বিকেলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অডিটরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়।

সভায় সম্মিলিত পেশাজীবী পরিষদ, ময়মনসিংহ বিভাগীয় কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. শাহজাহানের সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক ডা. মোহাম্মদ আলীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত বাকৃবি’র উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া, বশেমুরকৃবির উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মুস্তাফিজুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ডা. মাহবুবুর রহমান লিটনসহ অনেকে।

এসময় বিশেষ অতিথির বক্তব্যে বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, ৭ নভেম্বরের চেতনায় আমাদের সবাইকে ঐক্যবদ্ধ থেকে গণতন্ত্রের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র রুখতে হবে। স্বৈরাচারের দোসরদের বিরুদ্ধে অতন্দ্র প্রহরী হিসেবে দেশের মানুষকে সোচ্চার থাকতে হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

অভয়নগর থেকে শ্রমিকের ঝুলন্ত লাশ উদ্ধার

নড়াইলে হারিয়ে যাওয়া ২২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার মালিকদের নিকট হস্তান্তর

বাঁধন এবং ফ্রেন্ডস ফরেভার এর যৌথ উদ্যোগে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি

৮৫ জন নবীন শিক্ষার্থীকে বরণ করে নিলো বাকৃবির টাঙ্গাইল সমিতি

ডিআইইউ’তে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ

যশোরে সড়ক দুর্ঘটনায় বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়কসহ ৩জন আহত

ব্রিটিশবিরোধী আন্দোলনের প্রাণপুরুষ মাওলানা মোহাম্মাদ আলীর প্রয়াণদিবস উপলক্ষে সরকারি এম এম আলী কলেজে আলোচনা সভা 

নড়াইলে আধুনিকতার ছোঁয়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী গরুর গাড়ি বিলুপ্তপ্রায়

শিক্ষকদের আন্দোলনে পুলিশি হামলার প্রতিবাদে ববিতে বিক্ষোভ