শনিবার, 19 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাকৃবিতে চলমান উন্নয়ন প্রকল্পসমূহ পরিদর্শন করেছে ইউজিসির প্রতিনিধি দল

আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
আসিফ ইকবাল, বাকৃবি প্রতিনিধি
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ - ১২:০৭ অপরাহ্ন

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) চলমান উন্নয়ন প্রকল্প সমূহ পরিদর্শন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) প্রতিনিধি দল।

শনিবার (১৯ অক্টোবর) বেলা ১২ টায় সরকারের কর্মপরিকল্পনার অংশ হিসাবে ইউজিসির উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের জন্য বুনিয়াদী প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাকৃবির শিক্ষক প্রশিক্ষণ ভেন্যু ও বিশ্ববিদ্যালয়ের চলমান বিভিন্ন উন্নয়ন প্রকল্প পরিদর্শন করেন।

এসময় বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান (রুটিন দায়িত্ব) অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খানের নেতৃত্বে প্রতিনিধি দলে আরো উপস্থিত ছিলেন ইউজিসি সচিব ড. মো. ফখরুল ইসলাম, এসপিকিউএ বিভাগের পরিচালক ড. দূর্গা রানী সরকার, প্রকল্প পরিচালক (হিট প্রকল্প) অধ্যাপক ড. আসাদুজ্জামান, এসপিকিউএ বিভাগের উপ-পরিচালক প্রকৌশলী মোহাম্মদ মনির উল্লাহ, প্রোগ্রাম অফিসার (হিট প্রকল্প) আবু তালেব মু. মুনীর এবং এসপিকিউএ বিভাগের সহকারী পরিচালক মো. মোস্তাক আহমেদ।

এসময় ইউজিসির প্রতিনিধি দল বাকৃবির উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়ার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। সৌজন্য সাক্ষাৎ এ আরো উপস্থিত ছিলেন ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ড. মো. হেলাল উদ্দিন, পরিকল্পনা ও উন্নয়ন শাখার পরিচালক অধ্যাপক এ. এস. এম. গোলাম হাফিজ, জিটিআই পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়া,  আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাছুমা হাবিবসহ সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তারা।

ইউজিসির চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান বলেন, ‘নবীন শিক্ষকদের উপযুক্ত প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে গড়ে তুলতে হবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রশিক্ষণের স্বার্থে স্বতন্ত্র একটি প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলতে ইউজিসি কাজ করে যাচ্ছে এবং শীঘ্রই এর আওতায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বুনিয়াদি প্রশিক্ষণ কার্যক্রম অধিকতর উৎকর্ষতা লাভ করবে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুয়েট ছাত্রদলের হামলার প্রতিবাদে হাবিপ্রবিতে বিক্ষোভ

নিজের স্ত্রীর প্রেমিককে ফাঁসাতে বন্ধুকে হত্যা

ময়মনসিংহে গত ২ বছরে ৫০ এর অধিক কঙ্কাল চুরি

হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা

আন্দোলনে বিরোধীতাকারীদের বিচারের দাবিতে ইবি শিক্ষার্থীদের বিক্ষোভ

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে নোবিপ্রবিতে বিক্ষোভ

যুক্তরাজ্য সফরে ইউনূসের কূটনৈতিক জয়

হাবিপ্রবিতে তৃতীয় অন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সামাজিক বিজ্ঞান অনুষদ

যবিপ্রবিতে কেন্দ্রীয় ছাত্রদলের প্রতিনিধিদের ক্যাম্পেইন

ট্রাম্পের হামলার জবাবে যুক্তরাষ্ট্রের রণতরীতে হামলা চালালো ইরান