বুধবার, 28 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নজরুল বিশ্ববিদ্যালয়ের নামফলক স্থাপন

প্রতিবেদক
ALAOL Karim
বুধবার, ২৮ মে ২০২৫ - ৪:৩৩ অপরাহ্ন

আলাওল করিম , জাককানইবি প্রতিনিধি:

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ওভার ব্রিজে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের দৃষ্টিনন্দন নামফলক স্থাপন করা হয়েছে। মঙ্গলবার (২৭ মে) নতুন নির্মিত এই ওভার ব্রিজের দুই পাশে বিশ্ববিদ্যালয়ের নামফলক দৃশ্যমানভাবে লাগানো হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. জাহাঙ্গীর আলমের সরাসরি নির্দেশনায় এ কাজ সম্পন্ন হয়।

উপাচার্য বলেন, “ঢাকা-ময়মনসিংহ থেকে প্রায় সাড়ে তিন কিলোমিটার দূরে বিশ্ববিদ্যালয়ের অবস্থান। ফলে প্রথমবার আসা ব্যক্তিরা অনেক সময়ই বিশ্ববিদ্যালয়টি খুঁজে পেতে সমস্যায় পড়েন। এই নামফলক লাগানোর ফলে এখন আর বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে খুঁজে বের করতে হবে না। যাত্রাপথেই এটি নজরে পড়বে এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা মিলবে।”

নামফলক স্থাপন প্রসঙ্গে তিনি আরও বলেন, “এটি শুধু আগতদের জন্য সুবিধা নয়, বরং বিশ্ববিদ্যালয়ের নাম দেশজুড়ে ছড়িয়ে দেওয়ার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তিও উজ্জ্বল হবে।”

উল্লেখ্য, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে ময়মনসিংহ বিভাগের ত্রিশাল উপজেলায়। দীর্ঘদিন ধরেই সংশ্লিষ্ট সড়কে বিশ্ববিদ্যালয়ের অস্তিত্ব চিহ্নিত করার মতো কোনো স্থায়ী চিহ্ন ছিল না। ফলে বহিরাগত শিক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা প্রায়ই বিভ্রান্তির শিকার হতেন। নতুন নামফলক স্থাপন সেই দুর্ভোগ কমাবে বলেই আশা করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মকর্তারা জানান, ভবিষ্যতে ওভার ব্রিজ এবং সংযোগ সড়কজুড়ে আলোকসজ্জা, দিকনির্দেশক সাইনবোর্ড ও অন্যান্য নান্দনিক উপকরণ যুক্ত করার পরিকল্পনাও রয়েছে। সবমিলিয়ে নজরুল বিশ্ববিদ্যালয়ের পরিবেশ ও অবস্থান আরও সুপরিচিত করে তুলতে উদ্যোগী হয়েছে কর্তৃপক্ষ।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

কুবিতে আয়োজিত অনার প্রেজেন্টস ‘বিজভেঞ্চার’-র ফাইনাল ১০ মে

রাজশাহীতে গরুরহাট নিয়ে উত্তেজনা

যবিপ্রবিতে “রোবো টেক অলিম্পিয়াড ২০২৫” অনুষ্ঠিত

ঝিনাইদহের সাবেক এমপি সালাহউদ্দিন মিয়াজীসহ ২ জন যশোরে আটক

বৃষ্টি ভেজায় থেমে নেই দায়িত্ব: ট্রাফিক শিক্ষার্থীদের নীরব যুদ্ধ ঢাকার রাস্তায়

আদ্-দ্বীন উইমেন্স মেডিকেল কলেজে ওরিয়েন্টেশন প্রোগ্রাম অনুষ্ঠিত

হোসেনপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত

ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে তারাব পৌর ছাত্রদলের বিশাল শোডাউন     

বাসের চাপায় ববি শিক্ষার্থী মৃত্যু: ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ

গুচ্ছ ‘এ’ ইউনিটে সর্বোচ্চ সানজিদা, সর্বনিম্ন মাইনাস ১৫.৭৫