রবিবার, 1 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে ফেন্সিডিল সহ আটক ২ জন

বুলেটিন বার্তা ডেস্ক:
বুলেটিন বার্তা ডেস্ক:
রবিবার, ১ জুন ২০২৫ - ৭:০০ অপরাহ্ন

মো:গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে ফেনসিডিল সহ আটক ২ জন । রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রাম হতে বেলা ১২:১০ টায় দুই জন মাদককারবারিকে ১০০ বোতল ফেন্সিডিল-সহ গ্রেফতার করেছে রাজশাহী জেলার ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত অভিযুক্তের নাম যথাক্রমে ১। মোঃ রাজু (২৭), ২। মোঃ অংকন (২৭)। মোঃ রাজু রাজশাহী জেলার চারঘাট থানাধীন মোক্তারপুর গ্রামের মোঃ রাজ্জাকের পুত্র এবং মোঃ অংকন রাজশাহী জেলার একই থানার একই গ্রামের মোঃ ইকবাল হোসেনের পুত্র। ঘটনাসূত্রে জানা যায়, রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা ১১:১০ টায় চারঘাট থানাধীন সারদা বাজার ও তার সন্নিহিত এলাকায় ডিউটি করছিল। তারা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, চারঘাট থানাধীন মোক্তারপুরে কতিপয় মাদক ব্যবসায়ী অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিলো।

এমন সংবাদের ভিত্তিতে রাজশাহী জেলার ডিবি’র এসআই(নিরস্ত্র) মোঃ মাহাবুব আলম ফোর্স-সহ গত ৩১ মে ২০২৫ খ্রি. বেলা ১১:৩৫ টায় অভিযান পরিচালনা করে। এতে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে বেলা ১২:১০ টায় রাজশাহীর ডিবি পুলিশ অভিযুক্ত মোঃ রাজুর দেহ তল্লাশিকালে তার ডান কাঁধে থাকা একটি সাদা রঙের প্লাস্টিকের বস্তার মধ্য হতে অবৈধ মাদকদ্রব্য ১০০ বোতল ফেন্সিডিল-সহ তাদের গ্রেফতার করে।

প্রসঙ্গত উল্লেখ্য, ফেন্সিডিল উদ্ধারের ঘটনায় অভিযুক্ত চারঘাটের মাদককারবারি মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন নামের দুই ব্যক্তি কৌশলে পালিয়ে যায়। পলাতক অভিযুক্তদ্বয়কে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। গ্রেফতারকৃত অভিযুক্ত মোঃ রাজু, মোঃ অংকন এবং পলাতক অভিযুক্ত মোঃ উজ্জল ও মোঃ সবুজ হোসেন’গণের বিরুদ্ধে রাজশাহী জেলায় একাধিক মাদক মামলা রয়েছে। এ বিষয়ে আরও অধিক তদন্ত চলছে । ফেন্সিডিল উদ্ধারের এ ঘটনায় গ্রেফতারকৃত ও পলাতক অভিযুক্তদের বিরুদ্ধে রাজশাহী জেলার চারঘাট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এ একটি মামলা রুজু হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাতের আধারে ফসলী জমিতে কাটা হলো পুকুর

রাবিতে বাস্কেটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষ, তদন্ত কমিটি গঠন

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী ছাত্র আন্দোলনের নতুন কমিটি গঠন

ভারতে চিকিৎসার জন্য যাওয়ার পথে ইডেন কলেজের হত্যা মামলার ছাত্রলীগ নেত্রী ও তার ভাই বেনাপোলে আটক

নাগেশ্বরীতে চর মন্ত্রণালয়ের দাবিতে নাগরিক সংলাপ অনুষ্ঠিত

জাবিপ্রবিতে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

নাগেশ্বরীতে উপজেলা প্রশাসনের নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার মনিটরিং

কুবিতে ব্যাডমিন্টন টুর্নামেন্টে চ্যাম্পিয়ন সাংবাদিকতা ও পরিসংখ্যান বিভাগ

পবিপ্রবিতে সুসজ্জিত ট্রেজারার কার্যালয়ের উদ্বোধন

বাউফলে গরীব অসহায়দের মাঝে বিতরণকৃত দুম্বার মাংস ছিনতাই