মঙ্গলবার, 10 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

সরকারের সাথে সংঘাতে গিয়ে বিএনপির লাভ হবেনা-বেগম জিয়া

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১০ জুন ২০২৫ - ২:১৩ অপরাহ্ন

বিএনপির কৌশলগত অবস্থানে বড় ধরনের পরিবর্তন এসেছে। দলটির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সরাসরি হস্তক্ষেপের ফলে সরকারের সঙ্গে সংঘাতে না গিয়ে আলোচনার পথে হাঁটার সিদ্ধান্ত নিয়েছে বিএনপি। এমন এক সময়ে এই পরিবর্তন এলো, যখন দলের অভ্যন্তরে ড. ইউনূস ইস্যুতে কঠোর অবস্থান গ্রহণ করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা গেছে, ৭ জুন ঈদের দিন রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা চেয়ারপারসনকে শুভেচ্ছা জানাতে গেলে, খালেদা জিয়া তাদের স্পষ্টভাবে বলেন, “সরকারের সাথে সংঘাতে গেলে বিএনপির কোনো লাভ নেই।”

এই পরামর্শের পর থেকেই দলের সিনিয়র নেতাদের মধ্যে নতুন করে আলোচনা শুরু হয় এবং পরিস্থিতি সামাল দিতে কৌশল পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর ৯ জুন (সোমবার) রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে খালেদা জিয়ার পরামর্শ নিয়ে বিশদ আলোচনা হয় এবং দলটি পূর্বের অবস্থান থেকে সরে আসার সিদ্ধান্ত নেয়।

বিশেষভাবে আলোচিত হয় ড. ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আসন্ন বৈঠক, যা ১৩ জুন লন্ডনে অনুষ্ঠিত হওয়ার কথা। জানা গেছে, এই বৈঠকে নির্বাচন-পূর্ব রোডম্যাপ, নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি এবং অন্যান্য রাজনৈতিক দলের ভূমিকা নিয়ে প্রায় দুই ঘণ্টাব্যাপী আলোচনা হবে।

এ বিষয়ে বিএনপির এক সিনিয়র নেতা বলেন, “এই বৈঠক বাংলাদেশের রাজনৈতিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে।”

এদিকে, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ৯ জুন সন্ধ্যায় যুক্তরাজ্যের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন। তিনি সেখানে ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের সাথে সাক্ষাৎ করবেন এবং ‘কিংস চার্লস হারমনি অ্যাওয়ার্ড’ গ্রহণ করবেন। এছাড়া, ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমারের সাথেও তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা রয়েছে। ১৪ জুন তার দেশে ফেরার কথা।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বিএনপির এই অবস্থান পরিবর্তন এবং তারেক রহমান ও ড. ইউনূসের উচ্চপর্যায়ের বৈঠক বাংলাদেশের রাজনীতিতে একটি সম্ভাব্য মোড় পরিবর্তনের সূচনা করতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শিক্ষা মন্ত্রণালয়ে যাচ্ছেন তিতুমীর বিশ্ববিদ্যালয়ের দাবিতে দশ সদস্যের টিম

বার কাউন্সিল পরীক্ষায় অযৌক্তিক ফি নির্ধারণের প্রতিবাদে ইবিতে মানববন্ধন

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতাকে বেধড়ক পিটিয়ে পুলিশে দিলো জনতা

আন্তর্জাতিক জার্নালে গবেষণা প্রবন্ধ প্রকাশনা: বাকৃবির ৪৩ শিক্ষক পেল প্রণোদনা

৩ দফা দাবিতে রুয়েট ছাত্রদের সড়ক অবরোধ

ভালুকায় মা ও দুই শিশুকে নির্মমভাবে হত্যার: ৩০ ঘণ্টার মধ্যে, ঘাতক দেবর গ্রেফতার

কুড়িগ্রামে মাদকদ্রব্যসহ ৩ আসামি গ্রেফতার

রাবিতে শেরপুর জেলা সমিতির সভাপতি আতিক, সম্পাদক জুয়েল

মাধবপুরে সেনা অভিযানে সাড়ে ৫ লাখ টাকা ও ৬৯টি মোবাইল সহ দুই মাদক ব্যবসায়ী আটক

ববি শিক্ষার্থী মায়িশা ফওজিয়া মীম নিহতের ঘটনায় ১০ লাখ টাকায় সুরাহা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা