শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েল ‘লাল রেখা’ অতিক্রম করেছে: জাতিসংঘে চীনের ক্ষোভ

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১০:৪৮ পূর্বাহ্ন

মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা তৈরি হওয়া ইরান-ইসরায়েল সংঘাতে জাতিসংঘে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে চীন। শুক্রবার (১৩ জুন) জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে চীনের স্থায়ী প্রতিনিধি ফু কং বলেছেন, “ইসরায়েল আরেকটি ‘লাল রেখা’ অতিক্রম করেছে।”

তিনি বলেন, “ইরানের সার্বভৌমত্ব, নিরাপত্তা ও অভ্যন্তরীণ অখণ্ডতার ওপর ইসরায়েলের এই হামলা সরাসরি লঙ্ঘন। এ ধরনের সামরিক আগ্রাসন গভীর উদ্বেগের বিষয়।” চীন স্পষ্টভাবে জানায়, ইসরায়েল যেন অবিলম্বে সব ধরনের উসকানিমূলক ও ঝুঁকিপূর্ণ সামরিক অভিযান বন্ধ করে।

এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে ‘অপারেশন রাইজিং লায়ন’ নামে ইসরায়েল ইরানের রাজধানী তেহরান, পরমাণু গবেষণা কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে একযোগে পাঁচটি দফায় হামলা চালায়। এতে ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মোহাম্মদ বাঘেরি, বিপ্লবী গার্ডের প্রধান হোসেইন সালামি, মেজর জেনারেল গোলাম আলি রশিদ এবং ছয়জন পরমাণু বিজ্ঞানীসহ অন্তত ৭৮ জন নিহত হন।

জবাবে শুক্রবার রাতেই ইরান চালায় পাল্টা অভিযান ‘অপারেশন ট্রু প্রমিস-৩’। এতে কয়েকশ ক্ষেপণাস্ত্র ছোড়া হয় জেরুজালেম, তেল আবিবসহ ইসরায়েলের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশটিতে রেড অ্যালার্ট জারি করা হয় এবং প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিরাপদ বাঙ্কারে আশ্রয় নেন।

চীনসহ আন্তর্জাতিক মহল বলছে, দ্রুত কূটনৈতিক পদক্ষেপ না নেওয়া হলে এই সংঘাত আরও বিস্তৃত হয়ে উঠতে পারে, যা শুধু মধ্যপ্রাচ্য নয়, গোটা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

সাম্য ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে ছাত্রদলের নতুন সাংগঠনিক টিম গঠন

সাংবাদিকের উপর হামলার বিচার চেয়ে জবিতে মানববন্ধন

বর্ণাঢ্য আয়োজনে ইবির ৪৬ তম বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন

নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের উপর হামলা : ছাত্রলীগের ১৬ নেতাকর্মীর সনদ বাতিল

হরেক রকমের মাছের সমারোহে কেশর হাট বাজার

যশোর কিশোর উন্নয়ন কেন্দ্র থেকে আসামী পালাতে গিয়ে আহত

বশেমুরবিপ্রবি: ভিসি, প্রো-ভিসি নিয়োগ, শিক্ষার্থীদের প্রত্যাশা

রাজারহাটে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট: জরিমানা ও কার্যক্রম বন্ধ

৩২ বিশ্ববিদ্যালয়কে পেছনে ফেলে রানার্স আপ মাভাবিপ্রবি ডিবেটিং সোসাইটি

যশোরে চার বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে তরিকুল ইসলাম গনপিটুনির শিকার