শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাগমারায় যুবকের মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শনিবার, ১৪ জুন ২০২৫ - ২:১০ অপরাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহী জেলার বাগমারা উপজেলা এক যুবকের মৃত্যু হয়েছে। রাজশাহীর বাগমারা উপজেলায় শিয়াল মারার উদ্দেশ্যে পাতা বৈদ্যুতিক ফাঁদে জড়িয়ে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার (১৪ জুন) সকালে উপজেলার মোহনপুর গ্রামের একটি পোলট্রি খামারের পাশে তাঁর মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

নিহত যুবকের নাম আবদুল মমিন (৩৮)। তিনি ওই গ্রামেরই বাসিন্দা ছিলেন। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, মানসিকভাবে অসুস্থ মমিন অবিবাহিত ছিলেন। প্রায়ই রাতের বেলায় তিনি একা ঘুরতে বের হতেন। শুক্রবার রাতেও খাবার খেয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফেরেননি। সকালে স্থানীয়রা খামারের পাশে একটি বৈদ্যুতিক তারে তাঁর নিথর দেহ পড়ে থাকতে দেখেন।

খবর পেয়ে এলাকাবাসী প্রথমে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেন। পরে পুলিশকে খবর দেওয়া হলে বাগমারা থানার একটি দল ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। পোলট্রি খামারের মালিক ইউসুফ আলী বলেন, ‘ঈদ সামনে রেখে শিয়ালের উপদ্রব বেড়ে গেছে। কয়েকদিন আগে এক রাতে ৫০টির বেশি মুরগি খেয়ে গেছে। তাই খামার রক্ষায় রাত ১২টার পর থেকে খোলা বৈদ্যুতিক তার দিয়ে ফাঁদ পাতা হয়।

এ বিষয়ে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, ‘মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। পুরো ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।’

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে জুলাই বিপ্লবের শহীদের নামে ফুটবল টুর্নামেন্ট

বিশ্বজুড়ে খাদ্য নিরাপত্তার চ্যালেঞ্জ ও টেকসই সমাধানের পথ

লংমার্চের চেতনায় ফিরে দেখা বাংলাদেশের পানি আন্দোলন

এসএসসি পরীক্ষা উপলক্ষ্যে আদমজী টিচার্স অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচি গ্রহণ

জাতীয় আইনগত সহায়তা দিবস উপলক্ষে নাগেশ্বরীতে র‍্যালি ও আলোচনা সভা

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

গোপালগঞ্জে আরও 2 আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের জন্য বাকৃবি ছাত্রদলের সেহরি বিতরণ

১৩ এপ্রিল সকালে মুক্তি পাচ্ছেন না.ঞ্জের ছাত্রদলের সাবেক সভাপতি জাকির খান

বিজয়ের মাসে তিতুমীর কলেজ সাংবাদিক সমিতির রচনা প্রতিযোগিতা