শনিবার, 14 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

আবারও আওয়ামী লীগের মতো ঐতিহাসিক জরুরত বানানো হলো বিএনপিকে: সারোয়ার তুষার

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
শনিবার, ১৪ জুন ২০২৫ - ১০:২৩ অপরাহ্ন

এক-এগারোর সময় যেভাবে দেশের সিভিল সোসাইটি ও বুদ্ধিজীবী সমাজ আওয়ামী লীগকে ‘ঐতিহাসিক জরুরত’ হিসেবে ক্ষমতায় বসানোর নৈতিক ভিত্তি দাঁড় করিয়েছিল, এখন সেই একই কৌশলে তারা বিএনপিকেও একটি ‘ঐতিহাসিক প্রয়োজন’ হিসেবে তুলে ধরছে— এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা সারোয়ার তুষার।

তিনি বলেন, “২০০৭ সালে সমালোচনার মাধ্যমে আওয়ামী লীগকে সঠিক পথে রাখা যাবে— এই ভরসায় সিভিল সোসাইটি যে ‘ঐতিহাসিক জরুরত’-এর ফর্মুলা তৈরি করেছিল, আজ একইভাবে তারা বিএনপির কাঁধে ভর করেছে। এখন তাদের ধারণা, বিএনপির যত ত্রুটিই থাকুক না কেন, সমালোচনা করে ঠিক রাখা যাবে।”

তুষার বলেন, “বাংলাদেশের সিভিল সোসাইটি আসলে ক্ষমতাপন্থী। তারা সবসময় হাওয়ার দিক বুঝে এবং সেই অনুযায়ী অবস্থান নেয়। এখন তারা বিএনপিকে এমন এক পথে ঠেলে দিচ্ছে, যার পরিণতি হতে পারে আত্মঘাতী।”

তিনি বলেন, “একসময় এই সিভিল সোসাইটিই বিএনপিকে ‘জঙ্গিবাদের পৃষ্ঠপোষক’, ‘মৌলবাদী’, ‘জামায়াত-নির্ভর’ দল হিসেবে আখ্যা দিয়েছিল। কিন্তু এখন তারাই আবার বিএনপিকে প্রগতিশীলতার প্রতীক বানাতে মরিয়া। অথচ তারা তাদের আগের অবস্থান নিয়ে কোনো দায় স্বীকার করছে না।”

সারোয়ার তুষার বলেন, “বুদ্ধিজীবীদের কাজ হলো রাজনীতির চেয়ে একধাপ এগিয়ে থাকা। কিন্তু বাংলাদেশে দেখা যাচ্ছে উল্টো চিত্র— বুদ্ধিজীবীরা রাজনৈতিক দলগুলোর চেয়েও বেশি পশ্চাদমুখী ও আপসকামী। এক সময় যেভাবে তারা স্বাধীনতার প্রশ্নে দ্বিধান্বিত ছিল, এখনো মৌলিক পরিবর্তনের প্রশ্নে তাদের ভূমিকা একইরকম দুর্বল।”

তিনি বলেন, “৭ জানুয়ারির নির্বাচন ঘিরে এই বুদ্ধিজীবীরাই বিএনপিকে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার আশায় বসিয়ে রেখেছিল। এর ফলেই আন্দোলন শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এখন আবার তারা বিএনপিকে সংস্কারবিমুখ করে কেবল নির্বাচনী রাজনীতির ফাঁদে আটকে ফেলছে।”

তিনি হুঁশিয়ার করেন, “গণঅভ্যুত্থান ও রাষ্ট্র সংস্কারের একটি ঐতিহাসিক সুযোগ থেকে বিএনপিকে দূরে সরিয়ে রাখছে এই সিভিল সোসাইটির একটি অংশ। এর ফলে সবচেয়ে বড় ক্ষতির শিকার হবে বিএনপি নিজেই। আর এই বুদ্ধিজীবীরা ইতিহাসের দায় না নিয়ে খুব দ্রুতই অবস্থান পাল্টে ফেলবে।”

সারোয়ার তুষার বলেন, “মৌলিক সংস্কারের ভিত্তিতে নির্বাচন হলে বিএনপির কোনো ক্ষতি হতো না, বরং দেশের লাভ হতো। কিন্তু সংস্কারবিহীন নির্বাচনের পথে হাঁটলে তা হবে আত্মঘাতী। বিএনপি যেন ইতিহাসের ডাক মিস না করে— এখন সেটাই সবচেয়ে জরুরি।”

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

বশেফমুবিপ্রবিতে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী

যবিপ্রবিতে পুঁজিবাজারে বিনিয়োগ বিষয়ক কর্মশালা

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

বরগুনায় আ.লীগ সভাপতির ইসলামী আন্দোলনে যোগদান

সকল বোর্ড পরীক্ষার রেজাল্ট দেখার নিয়ম

শীতার্ত মানুষের পাশে ইবি শাখার গ্রীন ভয়েস

পোষ্য কোটা বহাল রাখার দাবি জানিয়ে মানববন্ধন করেছে রাবির কর্মকর্তা-কর্মচারীরা

ইবিতে দুই সহস্রাধিক শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পবিত্র কোরআন শরীফ বিতরণ

পটুয়াখালীতে “প্রাউড অফ পটুয়াখালী ” আয়োজন করেছে ফ্রি ব্লাড চেকিং ক্যাম্পেইন

এতিমদের মাঝে পাবিপ্রবির আগামীর সূর্যের ইফতার বিতরণ