রবিবার, 15 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

ইসরায়েলি হামলার নিন্দা, ইরানের পাশে থাকার ঘোষণা কাতারের

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
রবিবার, ১৫ জুন ২০২৫ - ১২:৫৭ অপরাহ্ন

ইসরায়েলের সাম্প্রতিক হামলার মুখে ইরানের পাশে থাকার ঘোষণা দিয়েছে কাতার। শনিবার (১৪ জুন) সন্ধ্যায় এক টেলিফোন সংলাপে কাতারের আমির শেখ তোমিম বিন হামাদ আল থানি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি এই সমর্থন জানান। খবর মেহের নিউজ এজেন্সির।

আলোচনায় আমির শেখ তোমিম বলেন, ইরানের আত্মরক্ষার অধিকার রয়েছে এবং কাতার এই অধিকারকে সমর্থন করে। তিনি আরও বলেন, “কাতার ইরানকে সমর্থন দিতে অঙ্গীকারবদ্ধ। আমরা বিশ্বাস করি শান্তি ও স্থিতিশীলতার জন্য আলোচনাই একমাত্র পথ।” একইসঙ্গে তিনি ইসরায়েলি আগ্রাসনের ঘৃণ্য কর্মকাণ্ডের নিন্দা জানান।

উত্তরে প্রেসিডেন্ট পেজেশকিয়ান বলেন, তার নেতৃত্বের প্রথম দিন থেকেই তিনি মুসলিম ও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক দৃঢ় করার লক্ষ্যে কাজ করে যাচ্ছেন। কিন্তু জায়নিস্ট ইসরায়েলি সরকার সেই অগ্রগতি বাধাগ্রস্ত করছে এবং অস্থিরতা তৈরি করছে।

তিনি যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়েও তীব্র সমালোচনা করেন, “যুক্তরাষ্ট্র ইসরায়েলের এই অপরাধমূলক আচরণকে সমর্থন দিচ্ছে এবং আমাদের ওপর রাজনৈতিক চাপ প্রয়োগ করতে চাইছে। কিন্তু ইসলামি প্রজাতন্ত্র ইরান কারো চাপ মানবে না।”

পেজেশকিয়ান মুসলিম দেশগুলোকে গাজায় চালানো অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “ইরান নিজের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় পুরোপুরি সক্ষম।”

বিশ্লেষকরা মনে করছেন, মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কাতার-ইরান এই ঘনিষ্ঠতা আঞ্চলিক রাজনীতিতে নতুন মাত্রা যোগ করতে পারে। একইসঙ্গে ইসরায়েল-ইরান সংঘাতের প্রেক্ষিতে মুসলিম দেশগুলোর অবস্থান আরও স্পষ্ট হতে শুরু করেছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ছাত্রদলের পাঁচ কর্মীর বিরুদ্ধে পাবিপ্রবির প্রশাসনিক ব্যবস্থা

দেশব্যাপী ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদে ভাটারায় ছাত্র বিক্ষোভ

প্রশাসনের নজরদারির অভাবে বাকৃবিতে বাড়ছে অসামাজিক কার্যকলাপ

তহশিলদার রাশেদুল এর সীমাহীন দুর্নীতিতে হয়রান সেবা গ্রহীতারা

পাবিপ্রবিতে সমাজকর্ম নাইট অনুষ্ঠিত

জাতীয় সংলাপ অনুষ্ঠিত: নির্বাচনী ইশতেহারে পরিবেশ, জলবায়ু ও তরুণদের অন্তর্ভুক্তি চায় তরুণ সমাজ

পাঁচ বিভাগীয় শহরে রাবির ভর্তি পরীক্ষা, অভিভাবক-শিক্ষার্থীদের স্বস্তি

তালতলীতে ইউপি সদস্য’র উপর হামলার প্রতিবাদে মানববন্ধন,ঝাড়ু ও জুতা মিছিল

ডাবল মাস্টার্সে ভর্তির চেষ্টায় ব্যর্থ হাবিপ্রবি ছাত্রদলের আহবায়ক

বুটেক্সের হলের সামনে অবৈধ পার্কিং: চলাচলে ভোগান্তি, নিরাপত্তার হুমকি