মঙ্গলবার, 17 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

তেল আবিব জ্বলছে, মোসাদ কার্যালয়ে আঘাত হানলো ইরান

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ১৭ জুন ২০২৫ - ৫:২২ অপরাহ্ন

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের একটি অপারেশনাল কেন্দ্র এবং সামরিক গোয়েন্দা দপ্তরে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি)। মঙ্গলবার (১৮ জুন) ভোরে চালানো এই হামলায় তেল আবিবের মোসাদ কার্যালয়ে আগুন ধরে গেছে বলে জানিয়েছে ইরানের আধা সরকারি সংবাদ সংস্থা তাসনিম।

তাসনিমের বরাতে জানানো হয়, ইরানের অ্যারোস্পেস ইউনিট অত্যাধুনিক ইসরায়েলি প্রতিরক্ষা ব্যবস্থাকে ফাঁকি দিয়ে তেল আবিবে অবস্থিত মোসাদ সদর দপ্তর এবং সামরিক গোয়েন্দা সংস্থা ‘আমান’-এর একটি গুরুত্বপূর্ণ স্থাপনাকে নিশানা করে হামলা চালায়। হামলার পরপরই ওইসব স্থানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ইসরায়েলি গণমাধ্যমেও হামলার বিষয়টি স্বীকার করা হয়েছে। তারা জানিয়েছে, হার্জলিয়ায় অবস্থিত ‘স্পর্শকাতর একটি স্থানে’ ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। সামরিক ও গোয়েন্দা কর্মকাণ্ডের জন্য গুরুত্বপূর্ণ এই উপকূলীয় শহরেই মোসাদের একটি কেন্দ্রীয় অপারেশনাল ইউনিট অবস্থান করে।

আইআরজিসি’র বিবৃতিতে বলা হয়, “ইসরায়েল আমাদের পারমাণবিক, সামরিক ও আবাসিক এলাকাগুলোতে বিনা উসকানিতে আগ্রাসন চালিয়েছে। এতে আমাদের শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং সাধারণ নারী-শিশুদের প্রাণ গেছে। এ হামলা তারই জবাব।”

তারা আরও দাবি করেছে, গত ১৩ জুনের পর থেকে তারা একাধিক পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে এবং আরও জবাব দেবে বলে ইঙ্গিত দিয়েছে।

এই হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা করছে আন্তর্জাতিক বিশ্লেষকরা। বিশেষ করে ইরান যে মোসাদকে সরাসরি নিশানা করেছে, তা এই সংঘাতকে আরও জটিল ও বিস্তৃত পর্যায়ে নিয়ে যেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

রাজশাহীতে ধর্ষণ ও সামাজিক অনাচারের বিরুদ্ধে যুব সমাবেশ

আন্তঃবিশ্ববিদ্যালয় সংসদীয় বিতর্ক প্রতিযোগিতায় রানার্স – আপ পাবিপ্রবি

সুনামগঞ্জে ছাত্র আন্দোলন মামলায় আপসনামা দাখিল, তদন্তে নির্দেশ

বুটেক্সের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন

সুনামগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত

টানটান উত্তেজনায় শেষ হল বুটেক্সসাসের ফুটবল টুর্নামেন্ট

বুটেক্স ছাত্রলীগের ৮ লাখ টাকার অধিক জামানত আত্মসাৎ, প্রশাসনের ভূমিকা প্রশ্নবিদ্ধ

রাবির ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা আজ, আসনপ্রতি লড়বেন ৫১ জন

গাজায় ইসরায়েলি হামলার প্রতিবাদে নজরুল বিশ্ববিদ্যালয় বিক্ষোভে উত্তাল

ববির নবনিযুক্ত প্রো-ভিসির সাথে ববি সাংবাদিক সমিতির সৌজন্য সাক্ষাৎ