বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

হামজা চৌধুরীর পর এবার বাংলাদেশের হয়ে খেলতে চান কিউবা মিচেল

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১:০৪ পূর্বাহ্ন

  • হামজা চৌধুরীর পর আরও এক ব্রিটিশ-বাংলাদেশি ফুটবলারের চোখ এখন বাংলাদেশ জাতীয় দলের দিকে। এবার দেশের জার্সিতে মাঠে নামার অপেক্ষায় রয়েছেন ইংল্যান্ডের সান্ডারল্যান্ড একাডেমির উঠতি মিডফিল্ডার কিউবা মিচেল। ১৯ বছর বয়সী এই প্রতিভাবান ফুটবলার খেলেছেন ২০২৪-২৫ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগে ওঠা সান্ডারল্যান্ডের বয়সভিত্তিক দলে।

কানাডার জাতীয় দলের হয়ে এর আগে দুটি ম্যাচ খেলা শমিত সোমের মতো কিউবাও এবার বাংলাদেশের হয়ে খেলার প্রস্তুতি নিচ্ছেন। কিউবার মা বাংলাদেশি এবং বাবা জ্যামাইকান। ফলে তিনি তিনটি দেশের হয়ে খেলার সুযোগ রাখেন—ইংল্যান্ড, জ্যামাইকা এবং বাংলাদেশ। তবে নিজের শিকড়ের টানেই বেছে নিয়েছেন বাংলাদেশকে।

সম্প্রতি সান্ডারল্যান্ডের স্থানীয় একটি পত্রিকা ম্যাকম নিউজে দেওয়া এক সাক্ষাৎকারে কিউবা জানান, বাংলাদেশের হয়ে খেলার সুযোগ নিয়ে তিনি ভীষণ রোমাঞ্চিত। তিনি বলেন, “আমি ইতোমধ্যেই হামজা চৌধুরীর সঙ্গে যোগাযোগ করেছি। আমরা প্লে-অফ ফাইনাল এবং বাংলাদেশে তার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছি। ওখানকার সমর্থন ছিল অসাধারণ। আমি সত্যিই রোমাঞ্চিত—বাংলাদেশে গিয়ে খেলতে চাই এবং দেখতে চাই, এই অভিজ্ঞতা ভবিষ্যতে আমাকে কী কী সম্ভাবনা এনে দেয়।”

প্রিমিয়ার লিগে ওঠার পথে প্লে-অফের ফাইনালে সান্ডারল্যান্ডের প্রতিপক্ষ ছিল হামজা চৌধুরীর ক্লাব শেফিল্ড ইউনাইটেড। ২-১ গোলে জিতে ৮ বছর পর ২০২৫-২৬ মৌসুমে প্রিমিয়ার লিগে ফিরেছে সান্ডারল্যান্ড। এই সফলতার পর একাডেমি থেকে উঠে আসা অনেক ফুটবলারকে ছেড়ে দিতে হচ্ছে ক্লাবকে, যার মধ্যে রয়েছেন কিউবাও। এখন জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ফুটবলে নিজের জায়গা গড়ার স্বপ্ন দেখছেন তিনি।

বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) চাইলে হামজা চৌধুরীর মতো কিউবার অভিষেকও হতে পারে খুব শিগগিরই। দেশের জার্সি গায়ে চাপাতে তর সইছে না এই তরুণ মিডফিল্ডারের।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবিতে অর্থনীতি বিভাগের ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির প্রথম বর্ষের ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

অভিযাত্রী স্কুল অফ ডিবেট: রাইসুল প্রেসিডেন্ট, জুবায়ের ভাইস-প্রেসিডেন্ট নির্বাচিত

দেশে এবারই প্রথম ‘কৃষক দিবস’ পালিত

অতিরিক্ত দুশ্চিন্তা: অকাল মৃত্যুর নীরব পথচলা

যবিপ্রবির এফএমবি বিভাগের নবীনবরণ, বিদায় ও ক্যারিয়ার বিষয়ক সেমিনার

আগামীকাল খানসামায় আসছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া

পোরশায় নিতপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

শেকৃবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কমিটি ঘোষণা

প্রফেসর ড. মো. জিল্লুর রহমানের ইন্তেকালে পবিপ্রবির গভীর শোক