বুধবার, 18 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বিশ্ব সমুদ্র দিবস উদযাপনে মেরিটাইম ইউনিভার্সিটির বিশেষ আয়োজন

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
বুধবার, ১৮ জুন ২০২৫ - ১০:৩৪ অপরাহ্ন

খালিদ হাসান, বিএমইউ প্রতিনিধি:

বিশেষ আয়োজনে আগামী ২৫ জুন তারিখে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি (বিএমইউ) “বিশ্ব সমুদ্র দিবস–২০২৫“ উদযাপন করতে যাচ্ছে। এ উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সম্মুখে একটি র‍্যালি এবং শহীদ মোয়াজ্জেম হল, মিরপুর–১৪, ঢাকা–১২০৬ এ একটি সেমিনার আয়োজন করা হবে।

দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীর অংশগ্রহণে র‍্যালি, কুইজ প্রতিযোগিতা, প্রশ্নোত্তর পর্ব ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের ভাইস–চ্যান্সেলর রিয়ার এডমিরাল ড. খন্দকার আক্তার হোসেন, এনইউপি, এনডিসি, পিএসসি, পিএইচডি।

বিশ্ব সমুদ্র দিবস উপলক্ষ্যে আয়োজিত কুইজ প্রতিযোগিতায় শিক্ষার্থীদের ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। আশা করা যাচ্ছে, এবারের সেমিনার ও অন্যান্য আয়োজন শিক্ষার্থীদের মধ্যে সমুদ্র ও মেরিটাইম সেক্টর সম্পর্কে গভীর জ্ঞান ও আগ্রহ সৃষ্টি করবে। উল্লেখ্য, বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি দেশের একমাত্র সরকারি বিশেষায়িত মেরিটাইম শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে সমুদ্র ওনৌ–বিষয়ক গবেষণা ও শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। বিশ্ব সমুদ্র দিবসের মতো আন্তর্জাতিক দিবস উদযাপনের মাধ্যমে প্রতিষ্ঠানটি সামুদ্রিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আয়োজনের বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

পাবিপ্রবি প্রেসক্লাবের প্রথম ব্যাডমিন্টন টুর্নামেন্টে শুরু

বুটেক্সের ওসমানী হল মাঠে শুরু হলো আইটিইটি ক্রিকেট টুর্নামেন্ট 

আজও ফেরেনি ইবির গুম হওয়া দুই শিক্ষার্থী

মিষ্টি ব্যবসায়ীর আত্মহত্যা, চিরকুটে রহস্যময় বার্তা

নিউরোসিস অ্যানজাইটি: এক অদৃশ্য যন্ত্রণা ও মুক্তির পথ

আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ

ছাতক ও জগন্নাথপুরে কাল বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে

ইবির বাংলা বিভাগের নতুন সভাপতি অধ্যাপক মনজুর রহমান

হবিগঞ্জে ড্রাম ট্রাকে বালুর নীচে লুকিয়ে রাখা ১৮৮০ বোতল বিদেশি মদ উদ্ধার, গ্রেফতার ২

পোরশায় ভাই বোন মৃত্যুর রহস্য ১ মাসেও উদঘাটন হয়নি