বৃহস্পতিবার, 19 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

৫ আগস্টকে ছুটি ঘোষণা, পালিত হবে গণঅভ্যুত্থান দিবস

প্রতিবেদক
স্টাফ রিপোর্টার
বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ - ৭:৫৫ অপরাহ্ন

গণঅভ্যুত্থানের স্মরণে প্রতি বছর ৫ আগস্ট ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে পালনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ উপলক্ষে দিনটিকে সাধারণ ছুটি ঘোষণা করার প্রাথমিক সিদ্ধান্তও নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৯ জুন) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে উপদেষ্টা পরিষদের বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস। উপস্থিত ছিলেন ৯ জন উপদেষ্টা।

বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেন, “জুলাইয়ের এক তারিখ থেকে বিভিন্ন কর্মসূচি শুরু হবে। তবে মূল ইভেন্ট শুরু হবে ১৪ জুলাই থেকে এবং চলবে ৫ আগস্ট পর্যন্ত। এ আয়োজনের উদ্দেশ্য হলো—জুলাই-আগস্ট আন্দোলনের সময় দেশ যেভাবে ঐক্যবদ্ধ হয়েছিল, সেই জাতীয় চেতনা ও অনুভূতি ফিরিয়ে আনা।”

তিনি আরও জানান, “এই উপলক্ষে ৫ আগস্ট সাধারণ ছুটি থাকবে। এ বছর থেকেই প্রতিবছর এ দিনটি ‘গণঅভ্যুত্থান দিবস’ হিসেবে রাষ্ট্রীয়ভাবে পালন করা হবে।”

এছাড়া বৈঠকে আরও কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, বাংলাদেশ বেতার ও বিটিভির স্বায়ত্তশাসন বিষয়ক একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটির নেতৃত্ব দেবেন উপদেষ্টা সিআর আবরার।

সরকার মনে করছে, গণআন্দোলনের চেতনা ও ইতিহাস রাষ্ট্রীয়ভাবে সংরক্ষণ এবং নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে এই কর্মসূচি সহায়ক হবে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

শেরপুর জেলা ছাত্রকল্যাণ পরিষদের নেতৃত্বে তোয়াহা, জুয়েল, সুজন

ইবিতে জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ৯৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমরা জনগণকে সর্বোচ্চ সেবা দিতে চাই: ডিসি জাহিদুল ইসলাম

ঢাকা স্টার্টআপ অ‍্যাক্সিলারেটর প্রোগ্রামে চ‍্যাম্পিয়ন নজরুল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর নেতৃত্বে থাকা কোর্সেলো

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

চুনারুঘাটে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন গ্রেফতার ১

কৃষি বিশ্ববিদ্যালয় কলেজে শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

যবিপ্রবিতে সাতক্ষীরা জেলা ছাত্রকল্যাণ সমিতির নবীনবরণ, সংবর্ধনা ও চড়ুইভাতি

বাকৃবিতে পাঁচ আবাসিক হলের মিলনস্থলে অবস্থিত লেকে দৃষ্টিনন্দন ঘাটের উদ্বোধন

দ্বিতীয়বারের মতো বাকৃবিতে টেডএক্স: অনুপ্রেরণার নতুন দিগন্ত

শ্রীলঙ্কায় বাংলাদেশি পর্যটকদের জন্য জরুরি বার্তা