শুক্রবার, 20 জুন 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

রাজশাহীতে বাথরুমে করোনা রোগীর মৃত্যু

বুলেটিন বার্তা
বুলেটিন বার্তা
শুক্রবার, ২০ জুন ২০২৫ - ১১:৫২ পূর্বাহ্ন

রাজশাহী জেলা প্রতিনিধি:

রাজশাহীতে বাথরুমে পরে করোনা রোগীর মৃত্যু। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বাথরুমে পড়ে করোনা আক্রান্ত মনসুর রহমান (৬৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

১৯ জুন বৃহস্পতিবার সকালে রামেক হাসপাতালে এঘটনা ঘটে। মৃত মনসুর রহমানের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায়।

রামেক হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. আমিনুল ইসলাম জানান, মনসুর রহমান অসুস্থ হয়ে গত ৯ জুন হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি হন। পরে তার নমুনা পরীক্ষা করা হলে করোনা ধরা পড়েলে তাকে ১৬ জুন হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি করা হয়। সেখানে তার চিকিৎসা চলছিলো। তার শ্বাসকষ্ট ছিলো।

তিনি আরো জানান, ১৯ জুন সকালে পরিবারের লোকজন তাকে নিয়ে বাথরুমে যান।এ সময় তিনি ভেতর থেকে বাথরুমে দরজা লাগিয়ে দেন। কিছুক্ষণ পরই তিনি বাথরুমে পড়ে গেলে পরিবারের লোকজন ডাকাডাকি করেন। কিন্তু কোনো সাড়া না পেয়ে হাসপাতাল কর্তৃপক্ষকে জানায়। পরে দরজা ভেঙ্গে বাথরুমে মনসুর রহমানকে মৃত অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি শ্বাসকষ্টে মারা যেতে পারেন ।

সর্বশেষ - শিক্ষা

আপনার জন্য নির্বাচিত

শিক্ষক লাঞ্ছনা, প্রক্টর সন্তোষ বসুর ঔদ্ধত্য এবং রাজনীতি নিষিদ্ধকরণ: ২০২৪ এর পবিপ্রবি

ফ্যাসিস্ট সরকারের অধীনে সকল অবৈধ নিয়োগ বাতিলসহ ৯ দফা দাবি প্রস্তাবনা ইবি শাখা ছাত্রদলের

সমাজ থেকে ঘুষ, দুর্নীতি, চাঁদাবাজি ও সন্ত্রাস দূর করতে হবে: জামায়াত নেতা লিটন

নজরুল বিশ্ববিদ্যালয়ে দুটি হলের নাম পরিবর্তন

ফ্যাসিবাদী মহলে পবিপ্রবি অধ্যাপকের বিচরণ, আন্দোলনের মুখে ববির ট্রেজারার পদ থেকে অপসারণ

হোসেনপুরে বিএনপির কাউন্সিল প্রত্যাখান করে বিক্ষোভ মিছিল

সিদ্ধিরগঞ্জে আওয়ামী ক্যাডার দেলু প্রকাশ্যে, নীরব প্রশাসন

উদ্দেশ্য প্রণোদিত ও হয়রানিমূলক মামলার শিকার সোকসাস সভাপতি

আওয়ামীপন্থি প্রো-ভিসি চায় না মর্মে যবিপ্রবি শিক্ষার্থীদের স্মারকলিপি

ঈদের আনন্দ সবার জন্য”: মাভাবিপ্রবিতে বৈছাআ’র হৃদয়ছোঁয়া উদ্যোগ