রবিবার, 25 মে 2025 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

কৃষকদের অংশগ্রহণে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত

প্রতিবেদক
সাদ্দাম উদ্দিন রাজ প্রতিনিধি নরসিংদী
রবিবার, ২৫ মে ২০২৫ - ১০:৩১ পূর্বাহ্ন

নরসিংদী জেলা প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলা কৃষকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ মে)উপজেলা পরিষদ মিলনায়তনে “প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)প্রকল্পের আওতায় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এই আয়োজন করে।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নরসিংদী জেলার কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মুহাম্মদ আব্দুল হাই।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ জামাল হোসেন, উপজেলা কৃষিবিদ মোস্তাফিজুর রহমান, কৃষি সম্প্রসারণ অফিসার মো:সোহেল রানা, উপজেলা সমবায় অফিসার রৌশনারা বেগম, সমাজ সেবা অফিসার খলিলুর রহমানসহ উপ-সহকারী কৃষি কর্মকর্তাগণ। এতে উপজেলা ২৪টি ইউনিয়ন ও১টি পৌরসভা হতে পিএফএস ও নন-পিএফএস সদস্য, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, গণ্যমান্য ব্যক্তিবর্গসহ মোট ১০০জন কংগ্রেসে অংশগ্রহণ করেন।

সভায় কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রানা জানান, উপজেলার কৃষকদের উন্নত প্রযুক্তি ও জ্ঞানভিত্তিক চাষাবাদের উদ্বুদ্ধ করতে ইতোমধ্যে ৩৫টি কৃষক পার্টনার স্কুল গঠন করা হয়েছে। প্রতিটি স্কুলে রয়েছে ২৫জন করে কৃষক সদস্য। এসব স্কুলে কৃষকদের মাঝে উত্তর কৃষি চর্চা, ফল, ফল ও সবজি উৎপাদনে মানদণ্ড নির্ধারণ ও বাস্তবায়ন,উচ্চ ফলনশীল ধানের জাত উন্নয়ন এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিষয়ে প্রশুক্ষণ দেওয়া হচ্ছে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইসফাহানে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলা চালিয়েছে ইসরায়েল

মাভাবিপ্রবিতে শহিদ স্মৃতি পাঠচক্র নামে নতুন  সংগঠনের আত্মপ্রকাশ

জাবিপ্রবিতে উৎসবমুখর মিলনমেলায় খুলনা বিভাগের শিক্ষার্থীরা

বিভাগ প্রতিনিধি নির্বাচন ইস্যুতে শিক্ষার্থীকে হুমকি, অভিযুক্তরা ছাত্রলীগের সাবেক কর্মী

মৎস অধিদপ্তরের প্রস্তাবিত অর্গানোগ্রাম বাস্তবায়ন ও দ্রুত নিয়োগের দাবিতে জাবিপ্রবিতে মানববন্ধন

বুটেক্সে নবীন শিক্ষার্থীদের বরণে ওরিয়েন্টেশন

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা সহ নিষিদ্ধ ছাত্রলীগের ১৩০ নেতাকর্মীর নামে মামলা

খানসামায় নতুন বই পেলেন শিক্ষার্থীরা

পোরশায় আমের মুকুলে নেই আম, আম চাষীদের মাথায় হাত

পবিপ্রবিতে কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষার সব প্রস্তুতি সম্পন্ন