শনিবার, 19 অক্টোবর 2024 | [bangla_date]
  1. বিশেষ সংবাদ
  2. বাংলাদেশ
  3. রাজধানী
  4. শিক্ষা
  5. রাজনীতি
  6. আন্তর্জাতিক
  7. বাণিজ্য
  8. বিনোদন
  9. খেলাধুলা
  10. প্রযুক্তি
  11. জীবনযাপন
  12. আইন অঙ্গন
  13. ভিডিও
  14. মতামত
  15. সম্পাদকীয়

বাজারের পশু খাদ্য মূল্য জরিপে গবির ভেটেরিনারি শিক্ষার্থীরা

প্রতিবেদক
Farhan Hossain
শনিবার, ১৯ অক্টোবর ২০২৪ - ১২:৪৫ অপরাহ্ন

সাভারের স্থানীয় বাজারে বিভিন্ন পশুখাদ্যের খুচরা এবং পাইকারি মূল্য বিষয়ক জরিপ কার্যক্রম পরিচালনা করেছে গণ বিশ্ববিদ্যালয়ের (গবি) ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা।

গত ১৮ ও ১৯ অক্টোবর এই জরিপে অংশ নেয় গবির  ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের ১৪তম ব্যাচের শিক্ষার্থীরা।

মুলত অনুষদের  ১৪ তম ব্যাচ অর্থাৎ চতুর্থ সেমিস্টারের  শিক্ষার্থীদের ‘পোল্ট্রি নিউট্রিশন’ বিষয়ের ব্যবহারিক জ্ঞান সমৃদ্ধ করার লক্ষ্যে শিক্ষার্থীদের দ্বারা এই জরিপ কার্যক্রম পরিচালনা করানো হয়।

জরিপ সঠিকভাবে পরিচালনা করার জন্য শিক্ষার্থীরা  চারটি গ্রুপে ভাগ হয়ে সাভারের কয়েকটি এলাকায় পশুখাদ্য বিক্রি হয় এমন দোকান পরিদর্শন করে এবং  কোন খাদ্যের মুল্যে কেমন তা জানার চেষ্টা করে।

প্রথম দিনের অংশ হিসেবে সাভারের বাইপাইল, পল্লী বিদ্যুত,মৌচাক, সফিপুর, নয়ারহাট,ধামরাইয়ে জরিপ কার্যক্রম পরিচালনা করে শিক্ষার্থীরা।

জরিপের দ্বিতীয় দিন অর্থাৎ ১৯ অক্টোবর জিরানি,শ্রীপুর,জিরাবো ও অন্যান্য এলাকায় জরিপ কার্যক্রম চালায় শিক্ষার্থীরা।

জরিপে অংশগ্রহনকারী শিক্ষার্থী মাহদী আশিক বলেন,‘এখানে অংশগ্রহণ করার আমরা পশুখাদ্য সম্পর্কিত ব্যবহারিক জ্ঞানকে আরো সমৃদ্ধ করার  সুযোগ পেয়েছি এরকম জরিপ আরো বিস্তৃত ভাবে চালানো উচিত’

অংশগ্রহণকারী আরেকজন শিক্ষার্থী জিন্নাহ ফেরদৌস বলেন, ‘এই জরিপের মাধ্যমে আমরা সর্বপরি পশু ও পোল্ট্রি খাদ্যের বিভিন্ন ধরন ও ব্যবহার  সম্পর্কে জানতে পেরেছি।  এলাকায় কোন খাদ্যের চাহিদা কেমন বিক্রেতাদের সাথে কথা বলে তা আমরা জানতে পেরেছি। জরিপের অর্জিত জ্ঞান ভবিষ্যতে  খামারীদেরকে খাদ্যে সম্পর্কে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করতে সাহায্য করবে।’

উল্লেখ্য, উক্ত জরিপ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্সেস অনুষদের  এনিমেল প্রডাকশন বিভাগের শিক্ষক ও বিভাগীয় প্রধান ডা. মো.রুকনুজ্জামান। তার সার্বিক নির্দেশনায় শিক্ষার্থীরা সুষ্ঠুভাবে জরিপ কার্যক্রমটি পরিচালনা করে।

সর্বশেষ - বিশেষ সংবাদ

আপনার জন্য নির্বাচিত

ইবিতে দারুন্নাজাত স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের নবীন বরণ অনুষ্ঠিত

ধর্ষিত আছিয়ার মৃত্যুতে গায়েবানা জানাজা করল যবিপ্রবি শিক্ষার্থীরা

কুড়িগ্রামে তালতলা ব্রিজের নিচে দুই নবজাতকের মরদেহ উদ্ধার, এলাকায় শোকের ছায়া

জনগণ বনাম রাজনৈতিক দল

কানাজাওয়া বিশ্ববিদ্যালয়ের কোলাবোরেটিভ প্রফেসর হলেন যবিপ্রবির শিক্ষক

পাগনার হাওরের পানি নিষ্কাশনে সমস্যায় হটামারা মৌজার বোরো জমি তলিয়ে যাচ্ছে

যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের শিং ভেঙে দিয়েছে ইরান’: যুদ্ধবিরতির পর দাবি তেহরানের

পাঁচবিবির কৃষক ইরি-বোরো চাষে ব্যস্ত

বেপরোয়া গতি কেড়ে নিচ্ছে মানুষের প্রাণ

তাঁতেরকাঠীতে বেপরোয়া কিশোর গ্যাং